নিউমার্কেট থানার মামলায় রিমান্ড শেষে ঢাবির ছাত্রদল সভাপতিসহ ১১ জন কারাগারে

নিউমার্কেট থানার মামলায় রিমান্ড শেষে ঢাবির ছাত্রদল সভাপতিসহ ১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেট থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি মো: খোরশেদ আলম সোহেলসহ ১১ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছে আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ফারাহা দিবা ছন্দা এ নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তর্ঘাতমূলক কার্যক্রম চালাতে লিফলেট বিলি করেন ওই আসামিরা। কর্মসূচি পরিচালনার সময় রাজধানীর নিউমার্কেট থানা পুলিশ নীলক্ষেত এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের জবানবন্দীর ভিত্তিতে নিউমার্কেট থানার সোনারগাঁও রোডে প্রাইম প্রিন্টার্সে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আরও আট জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে প্রায় ৫০ হাজার লিফলেট, পেট্রোল বিস্ফোরক জাতীয় উপাদান (গান পাউডার), বোমা তৈরির আলামত, ১৫টি অবিস্ফোরিত ককটেল, পাঁচটি অবিস্ফোরিত চকলেট বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানা’র পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কে এম মাহবুবুল আলম বাদী হয়ে বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ধানমন্ডিতে রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা, চারজন আটক

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শারদীয় দুর্গাপূজায় ছুটির দিনে জমে উঠেছে নিউমার্কেটের কেনাকাটা

রাষ্ট্রপতির স্বাক্ষর ও সিল জালিয়াতি, মাদরাসার অধ্যক্ষসহ গ্রেফতার ২

ঢাকা পরিষ্কার করতে ফেব্রুয়ারিতে আসছে জাপানের ৩০ সদস্যের দল: ঢাবি উপাচার্য

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

