মানিকগঞ্জে ‘ডামি’ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ

মানিকগঞ্জে ‘ডামি’ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছেন। অসহযোগ আন্দোলন ও ডামি নির্বাচন বর্জনের পক্ষে গণসংযোগ করে মানিকগঞ্জ শহরের বেউথা ও গিলন্ড বাজার এলাকায় লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
মানিকগঞ্জে ‘ডামি’ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শহরের গিলন্ড বাজারও বেউথা বাজার এলাকায় গণসংযোগ করে জেলা বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাতেন, পৌর বিএনপির সভাপতি মো: নাসির উদ্দিন আহমেদ যাদু, যুগ্ম সম্পাদক এস এম ইকবাল হোসেন, আব্দুস সালাম বাদল, দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
অপরদিকে আজ শক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার গিলন্ড বাজার এলাকায় গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। এসময় মানুষকে ’ডামি নির্বাচনে’ ভোটকেন্দ্রে না গিয়ে নির্বাচন বর্জনের আহ্বান জানান বিএনপির নেতাকর্মীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি বরং পালিয়ে গিয়েছিল: মঈন খান

ঢাকা পরিষ্কার করতে ফেব্রুয়ারিতে আসছে জাপানের ৩০ সদস্যের দল: ঢাবি উপাচার্য

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

