মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ৩ মামলা

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তিনটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার (০১ মে) রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করে। বুধবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মিরপুর মডেল থানায় ৩টি অভিযোগে মামলা দায়ের হবে মিল্টনের বিরুদ্ধে।। আটককৃত মিল্টন সমাদ্দার বরিশালের উজিরপুরের বাসিন্দা। তিনি তার বাবাকে পেটানোর কারণে এলাকাবাসী তাকে এলাকা থেকে বের করে দেয়। এরপর ঢাকায় চলে আসেন।
তিনি বলেন তিনি আরও বলেন , অভিযোগের বিষয়ে মিল্টনের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং একাধিক মামলা হবে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা জঘন্য অপরাধ। প্রমাণ মিললে তাকে ছাড় দেওয়া হবে না। মিল্টন সমদ্দার ঢাকায় এসে রাজধানীর শাহবাগের একটি ফার্মেসিতে কাজ শুরু করেন। সেখানে ওষুধ চুরি করে ব্রিক্রি কারার কারণে তাকে দোকান থেকে বের করে দেওয়া হয়। এরপর একজন নার্সকে বিয়ে করেন তিনি। বিয়ের পর ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ স্থাপনের জন্য স্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করেন।
এর আগে আলোচিত মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরাও। যদিও গণমাধ্যমে সাক্ষাতকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মারধর

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট

শেরপুরে পুলিশি অভিযানে সাবেক ছাত্রনেতাসহ গ্রেপ্তার ৪

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

শেরপুরে রাস্তা বন্ধ ও পুকুর দখলের অভিযোগ
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
