মুন্সীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ২০

মুন্সীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত ও আহত হয়েছেন ২০ জন।
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো: আব্দুর রব (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন বাস যাত্রী আহত হয়েছেন।
জনা গেছে, সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের ভাটেরচর এলাকায় এ বাস দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জনিয়েছেন আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। নিহত মো: আব্দুর রব গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা।

গজারিয় উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো: রিফাত মল্লিক বলেন, সোমবার (২০ নভেম্বর) সকালে কুমিল্লা থেকে ৩০ থেকে ৩৫জন যাত্রী নিয়ে জৈনপুর পরিবহন নামের বাসটি ঢাকার দিকে যাচ্ছিলো। বাসটি ভাটেরচর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে হাঁটতে থাকা এক বৃদ্ধ পথচারী মো: আব্দুর রবকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুর রবের। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। বাসে থাকা এক যাত্রীকে পা বিচ্ছিন্ন অবস্থায় এবং আশঙ্কাজনক অবস্থায় আরো কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
মুন্সীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার বিষয়ে ভাটেরচর হাইওয়ে ফাড়ির ইনচার্জ মো: হুমায়ুন কবির বলেন, নিহত আব্দুর রব তার মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় বাসটি তাকে পিছন থেকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শারদীয় দুর্গাপূজায় ছুটির দিনে জমে উঠেছে নিউমার্কেটের কেনাকাটা

রাষ্ট্রপতির স্বাক্ষর ও সিল জালিয়াতি, মাদরাসার অধ্যক্ষসহ গ্রেফতার ২

ঢাকা পরিষ্কার করতে ফেব্রুয়ারিতে আসছে জাপানের ৩০ সদস্যের দল: ঢাবি উপাচার্য

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

