রাজধানীতে ‘হিটস্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু

রাজধানীতে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মো: আব্দুল আউয়াল (৪৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল আউয়ালের হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের বাসিন্দা। ঢাকার শনির আখড়া ও আশপাশের এলাকায় রিকশা চালাতেন তিনি। ঢকায় থাকতেন নারায়ণগঞ্জে।
সোমবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকা নার্সিং কলেজের পেছনের রাস্তা দিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রাজধানীতে ‘হিটস্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যুর বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

