শিশু আয়ানের মৃত্যুতে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ

শিশু আয়ানের মৃত্যুতে পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। রাজধানীর সাঁতারকুলে ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে সুন্নতে খতনার সময় মারা যাওয়া শিশু আয়ানের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। সেই সাথে আয়ানের মৃত্যুর ঘটনার তদন্ত করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি মো: আতাবুল্লাহ ও বিচারপতি মো: মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশ বাস্তবায়ন করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে।
জানা গেছে, আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট (এ বি এম) মো: শাহজাহান আকন্দ মাসুম এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো: সেলিম আজাদ।
আয়ানের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার (৯ জানুয়ারি) তার পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রুল জারি করা হয়। রুলে শিশু আয়ানের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সনদ বাতিল ও ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে আসামিরা

আদালতে সাক্ষ্য দিতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

