বিকাশ অ্যাপে আকর্ষণীয় ক্যাশব্যাক!
যেকোনো কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ২০% পর্যন্ত ইন্সট্যান্ট রিফান্ড। অফারটি চলবে সীমিত সময়ের জন্য। শর্ত প্রযোজ্য।
অ্যাপ ডাউনলোড করুন →দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ
হিরো আলম সিনেমা করছেন রাখি সাওয়ান্তের সঙ্গে এমন খবর পাওয়া গেছে। সম্প্রতি জানা গেছে বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্তের সাথে অভিনয় করবেন হিরো আলম। আরাভ খান ‘গ্যাংস্টার’ নামের এই সিনেমাটি প্রযোজনা করবেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে হিরো আলম জানান, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত কাজ করবেন।
হিরো আলম আরো জানান, ‘গ্যাংস্টার’ সিনেমাটির শুটিং নির্বাচনের পর শুরু হবে। এই সিনেমাটি বিদেশে শুটিং করা হবে। বিশেষ করে দুবাই শুটিং হবে। আমাদের বাংলাদেশেসহ আরও বেশ কয়েকটি দেশে মুক্তি পাবে সিনেমাটি।
এদিকে হিরো আলম সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে রাখি সাওয়ান্ত ও হিরো আলমকে একসাথে দেখা যায়। যেখানে রাখি চিৎকার করে বলেন, দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি। ওই ভিডিওতে আরাভ খান বলেন, হিরো আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাবো। যত টাকা লাগে আমি দেব।
ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে এই সিনেমার শুটিং হবে। বর্তমানে হিরো আলম সংযুক্ত আরব আমিরাতে আছেন। সেখানে আরাভ খানের মোবাইল ফোনের একটি শোরুম উদ্বোধন করেছেন।
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
Translate, summarize, and code at lightning speed. Start integrating our high-speed, cost-efficient multimodal API keys inside Cloud Run.
Get Free API Key →প্রথম পাঠক হিসেবে মতামত দিন