মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি ‘জন নায়াগন’ এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ বিলম্ব ও সেন্সর জটিলতার পর ছবিটি আগামী ১৯ জুন মুক্তি পাওয়ার গুঞ্জন থাকলেও পরিচালকের সাম্প্রতিক মন্তব্যে নতুন রহস্যের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ছবিটির মুক্তির তারিখ সম্পর্কে প্রশ্ন করা হলে পরিচালক এইচ বিনোথ বেশ রহস্যময় মন্তব্য করেন। তিনি সরাসরি বলেন, মুক্তির বিষয়টি আসলে তাঁর হাতে নেই। এমনকি সত্য কথা বলার মতো সাহসও তাঁর নেই বলে তিনি দাবি করেন। পরিচালকের এমন রহস্যময় মন্তব্যে উপস্থিত সবাই হাসলেও ভক্তদের মাঝে ছবিটি নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, রাজনৈতিক-অ্যাকশন ঘরানার এই মেগা বাজেট সিনেমাটি প্রথমে চলতি বছরের অর্থাৎ ২০২৬ সালের ৯ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা ছিল।
তবে ভারতীয় সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন শেষ মুহূর্ত পর্যন্ত সিনেমাটিকে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায়। বিশেষ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সশস্ত্র বাহিনীর বিতর্কিত উপস্থাপনের অভিযোগ এনে বোর্ড ছবিটির মুক্তির প্রক্রিয়া আটকে দেয় বলে জানা যায়।
এই সেন্সর সংক্রান্ত জটিলতা পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায় এবং মাদ্রাজ হাইকোর্ট সিনেমাটিকে দ্রুত সেন্সর সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেয়। তবে আইনি ঝামেলা সেখানেই শেষ হয়নি। নতুন করে আইনি জটিলতার কারণে মার্চে নির্ধারিত রিভিউ স্ক্রিনিং শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।
এদিকে গত এপ্রিল মাসে সিনেমাটির একটি সম্পূর্ণ অননুমোদিত কপি অনলাইনে হঠাৎ ফাঁস হয়ে যায়। এর ফলে সিনেমাটির প্রযোজনা সংস্থা বিশাল আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়েছে। অন্যদিকে বিভিন্ন বুকিং অ্যাপে ১৯ জুন সম্ভাব্য মুক্তির তারিখ দেখা গেলেও সেন্সর বোর্ড এখনো নীরব রয়েছে।
থালাপতি বিজয়ের এই বিদায়ী রাজনৈতিক সিনেমায় তাঁর সহশিল্পী হিসেবে কাজ করেছেন পূজা হেগড়ে, ববি দেওল ও প্রকাশ রাজের মতো জনপ্রিয় তারকারা। সম্পূর্ণ বাণিজ্যিক এই সিনেমাটির দারুণ সব গানের সুর ও আবহ সংগীত পরিচালনা করেছেন তরুণ অনিরুদ্ধ রবিচন্দ্রন।
তামিলনাড়ুর রাজনীতিতে নিজের নতুন দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ নিয়ে ঐতিহাসিক বিজয় ছিনিয়ে এনেছেন বিজয়। সিনেমাটির শুটিং শেষ করার পরপরই তিনি আনুষ্ঠানিকভাবে অভিনয় ক্যারিয়ারের ইতি টানেন। এরপর রাজনীতিতে পুরোদমে যোগ দিয়ে তিনি বর্তমানে রাজ্যটির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
ফলে কোটি ভক্তের দীর্ঘদিনের প্রতীক্ষিত এই সিনেমার ভবিষ্যৎ এখন ঠিক কোন দিকে মোড় নেয়, তা বেশ ভাবনার বিষয়। সব আইনি প্রতিবন্ধকতা পেরিয়ে থালাপতি বিজয়ের শেষ ছবি আদৌ বড় পর্দায় মুক্তি পাবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আস্থা ভোটে জিতেই বিতর্কিত জ্যোতিষীকে বরখাস্ত করলেন থালাপতি বিজয়

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

বিলুপ্তির পথে আড়াইশ বছরের সার্কাস শিল্প! কেন ধুঁকছে বাংলার এই আদি লোকজ ঐতিহ্য?

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

