মির্জা ফখরুলের জামিন শুনানি

মির্জা ফখরুলের জামিন শুনানি করা হয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় কারাগারে তাঁর জামিনের শুনানি করা হবে। সোমবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ মো: আছাদুজ্জামানের আদালতে মির্জা ফখরুলের জামিন শুনানি অনুষ্ঠিত হবে।
বিএনপির মহাসচিবের জামিন শুনানির ব্যাপারে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমকে জানান, প্রধান বিচারপতির বাসভবনে বিএনপিকর্মীদের ভাঙচুরের অভিযোগে রাজধানীর রমনা থানায় করা মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য আজ (২০ নভেম্বর) দিন ধার্য রয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের জন্য সর্বোচ্চ বিরোধিতা করবো।
এর আগে শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মির্জা ফখরুলকে তার গুলশানের বাসভবন থেকে গ্রেফতার করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

