প্রতিদিন গভীর রাতে ঘুমালে যে সমস্যাগুলো হয়
প্রতিদিন গভীর রাতে ঘুমালে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয়। অনেকেরই গভীর রাত পর্যন্ত জাগার অভ্যাস আছে। কেউ রাত জেগে লেখাপড়া করেন, কেউ কাজ করেন, কেউ বা মুভি দেখে সময় কাটান। বিশেষজ্ঞরা বলেন, দিনের পর দিন গভীর রাত পর্যন্ত জেগে থাকলে শরীর ও মনের দীর্ঘস্থায়ীভাবে ক্ষতি করতে পারে। প্রতিদিন গভীর রাত পর্যন্ত জেগে থাকলে শরীরে যেসব সমস্যা দেখা যায় তা ‘ইন্ডিয়া টিভি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে।
দুর্বল ইমিউন সিস্টেম: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য নিয়মিত ঘুম পাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। গভীর ঘুম আপনার শরীরে সাইটোকাইনস, প্রোটিন তৈরি করে যা সংক্রমণ ও প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। প্রতিদিন নিয়মিত ঘুম না হলে সাইটোকাইন উৎপাদন ব্যাহত হয়, যা আপনাকে সর্দি, ফ্লু ও অন্যান্য অসুস্থতার জন্য আরও সংবেদনশীল করে তোলে।
ঘুমের চক্র ব্যাহত হয়: মানুষ স্বাভাবিকভাবেই সার্কাডিয়ান ছন্দের সাথে যুক্ত থাকে। মানুষের শরীরের ভিতরে যে অভ্যন্তরীণ ঘড়ি থাকে তার উপর ভিত্তি করে ঘুম এবং জেগে থাকার চক্র নিয়ন্ত্রণ হয়। আপনি যখন একটানা অনেক্ষণ ঘুমান এবং পরে যদি এই ছন্দে ব্যাঘাত ঘটান তাহলে ঘুম থেকে ওঠার পর শরীর সতেজ বোধ করে না। ঘুম ঠিকমতো না হলে সারাদিন ক্লান্ত, খিটখিটে এবং শরীর অলস লাগে।
ওজন বৃদ্ধির ঝুঁকি থাকে: একজন মানুষের পর্যাপ্ত ঘুম না হলে লেপটিন এবং ঘেরলিনসহ বিভিন্ন হরমোনের ভারসাম্য নষ্ট হয়। তখন ক্ষুধার প্রবণতা ব্যপক বেড়ে যায়। তখন শরীরে অস্বাস্থ্যকর, উচ্চ-ক্যালোরিযুক্ত খাবারের আগ্রহ সৃষ্টি করে। হরমোনের এই ভারসাম্যহীনতা সময়ের সাথে সাথে ওজন বাড়ায়।
মনোযোগে সমস্যা হয়: স্মৃতিকে একত্রিত করতে এবং নতুন তথ্য জানতে ভালো ঘুম অপরিহার্য। ঘুম ভালো না হলে মস্তিষ্কর কার্যকারিতা কমে যায় এবং মনোযোগে সমস্যার সৃষ্টি হয়।
দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি: দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা হলে ডায়াবেটিস, হৃদরোগ এবং স্থূলতার মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়ে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, তিন মাসে মৃতের সংখ্যা ৫৮৪
দায়িত্ব নেওয়ার সময় হামের টিকা মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহীতে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু
রোববার থেকে প্রথম ধাপে ৩০ উপজেলায় দেয়া হবে হামের টিকা
টাঙ্গাইলে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, চিকিৎসা নিচ্ছে আরও ২৩ রোগী
বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন