ঢামেক হাসপাতালে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
ঢামেক হাসপাতালে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো: আবু সায়েদ (৬০) নামে ১ কারাবন্দীর মৃত্যু হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে আবু সায়েদকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ সংবাদমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু সায়েদ শিশু ও নারী নির্যাতন মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার উদাইস এলাকার মো: আইয়ুব আলীর ছেলে।
জানা যায়, আবু সায়েদ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের আসামী ছিলেন। অসুস্থতার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা করানোর পর কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
সেখানে আবারও অসুস্থ হয়ে পড়ে। তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পরকীয়ার জেরে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে পালালেন মা
শিশুকে মাদক খাইয়ে ধর্ষণ, লোদন নামের যুবক গ্রেপ্তার
বগুড়ায় ৯ বছরের মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
গৃহবধূকে ধর্ষণের ঘটনায় যুবদল নেতা আল-আমিন ছৈয়ালকে বহিষ্কার
কুড়িগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার
শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য
রামিসার ডিএনএ রিপোর্ট পেল পুলিশ, রোববারই আদালতে চার্জশিট জমার সম্ভাবনা
এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, শরীরে ৫১ সেলাই
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন