শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপার গহনার অধিকাংশ ১৯ দিন পর রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে। তবে চুরির মালামাল কেনাবেচা এবং গহনার ওজন নিয়ে স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর বক্তব্যে নতুন রহস্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ মে মোকলেছার রহমানের বাড়ি থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার গহনা চুরি হয়। এ ঘটনায় ওই দিনই শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। চুরির পর ভুক্তভোগী পরিবার গহনা উদ্ধারে বিভিন্ন কবিরাজ ও হুজুরের শরণাপন্ন হন।
এরই ধারাবাহিকতায় গত শনিবার (২৩ মে) সকালে একই এলাকার মোছাঃ সাঞ্জুয়ারা বেগম (৪০) হঠাৎ মোকলেছারের বাড়িতে এসে জানালা দিয়ে একটি গহনার বাক্স ছুড়ে ফেলে দেন। এ সময় তিনি মোকলেছারের স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “খুঁজে দেখেন, যা পাবেন তাই নিয়ে সন্তুষ্ট থাকেন।” এরপর পরিবারের সদস্যরা ঘরের এক কোণে বাক্সের ভেতরে অধিকাংশ গহনা খুঁজে পান।
এদিকে সোমবার (২৫ মে) সকালে অভিযুক্ত নারী চুরির কথা স্বীকার করে জানান, চুরি করা একটি স্বর্ণের কানের দুল, একটি নাকফুল, একটি আংটি ও রুপার তোড়া ছোনকা বাজারের স্বর্ণ ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমানের কাছে বিক্রি করেছেন।
গহনা কেনার বিষয়টি স্বীকার করে স্বর্ণ ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, “আমি তাদের কাছ থেকে নাকফুল, আংটি ও দুল কিনেছি। যার ওজন হয়েছিল প্রায় ১ আনা দেড় রতি।”
তবে গহনার মালিক মোকলেছার রহমান একটি আংটির রশিদ দেখালে দেখা যায়, শুধুমাত্র ওই আংটিটির ওজনই ছিল ২ ভরি। ব্যবসায়ীর দেওয়া ওজনের তথ্যের সাথে রশিদের এই বিশাল ব্যবধানে পুরো ঘটনায় নতুন রহস্য ও উত্তেজনা তৈরি হয়েছে।
ভুক্তভোগী মোকলেছার রহমান বলেন, “হুজুরের কাছে যাওয়ার তিন দিনের মাথায় অধিকাংশ গহনা ফেরত পেয়েছি। তবে এখনো সব স্বর্ণ উদ্ধার হয়নি। গহনা কেনা ব্যবসায়ী ওজনের বিষয়ে তথ্য গোপন করছেন বলে আমাদের সন্দেহ।”
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, “গহনা ফেরতের বিষয়টি আমরা জেনেছি। অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। স্বর্ণ ব্যবসায়ীর সংশ্লিষ্টতা ও ওজনের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

শেরপুরে পুলিশি অভিযানে সাবেক ছাত্রনেতাসহ গ্রেপ্তার ৪

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র কমিটি গঠন ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ

