পাবনার ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

পাবনার ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী রিনা খাতুন (২৮) খুন হয়েছেন। এ ঘটনা স্বামী মিলন হোসেনকে আটক করা হয়েছে। রবিবার (০২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী উপজেলার ইপিজেড গেট এলাকার সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রিনা খাতুন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের বাসিন্দা। তিনি ঈশ্বরদী ইপিজেডের রেনেসাঁ বারিন্দ লিমিটেড নামক কোম্পানিতে কর্মরত ছিলেন। আটককৃত মিলন হোসেনের (৩৮) বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা।
পাবনার ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, স্বামী মাদকাসক্ত হওয়ায় তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এর জেরে রবিবার সকালে কাজে যাওয়ার পথে ইপিজেড গেট এলাকায় স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মিলন হোসেনকে আটক করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
