ঈদে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হতে পারে ২ জুন থেকে

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ঈদে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট ২ জুন থেকে বিক্রি হতে পারে। আসন্ন ঈদুল আজহায় ট্রেনে সাধারণ মানুষের যাতায়াতকে নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে।

আগামী সোমবার (১৭ জুন)’কে ঈদের দিন ধরে রবিবার (০২ জুন) থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করার প্রস্তাব জানানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এবার ঈদের আগে পাচঁ দিন ট্রেন যাত্রা ধরা হতে পারে। যদিও গত ঈদে ধরা হয়েছিল সাত দিন।

- Advertisement -

বৃহস্পতিবার (২৩ মে) সকালে রেলভবনে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই প্রস্তাবটি জানানো হয়। এ সভায় সভাপতিত্ব করেন রেলমন্ত্রী মো: জিল্লুল হাকিম। সভায় স্বাভাবিক ও বিশেষ ট্রেন সার্ভিস পরিচালনা, অগ্রিম টিকিট বিক্রি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, টিকিট কালোবাজারি রোধ, যাত্রীদের নিরাপদ চলাচল ও প্রত্যাশিত সেবা নিশ্চিত করার ব্যাপারে আলোচনা হয়।

সভার দায়িত্বশীল সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারও ট্রেনের টিকটি অগ্রিম বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার জন্য আগামী ২ জুন থেকে ঈদ যাত্রায় ১০ দিন আগে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে।

- Advertisement -

আরও জানা যায়, সক্ষমতা অনুযায়ী এবার ঈদে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল মিলে মোট ১০ জোড়া বিশেষ ট্রেন চালানো হতে পারে। ঈদে ট্রেনযাত্রার সার্বিক প্রস্তুতি ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আগামী সোমবার (২৭ মে) এক সংবাদ সম্মেলন হতে পারে। সেখানে বিস্তারিত জানাবেন রেলমন্ত্রী মো: জিল্লুল হাকিম।

সভার কার্যবিবরণীতে দেখা গেছে, এবারও ঈদে ট্রেনের সকল টিকিট অনলাইনের মাধ্যমে অগ্রিম বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টার দিকে এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হতে পারে।

- Advertisement -

রেলওয়ের কর্ম পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের টিকিট বিক্রি হতে পারে ২ জুন, ১৩ জুনের টিকিট বিক্রি হতে পারে ৩ জুন, ১৪ জুনের টিকিট বিক্রি হতে পারে ৪ জুন, ১৫ জুনের টিকিট বিক্রি হতে পারে ৫ জুন এবং ১৬ জুনের টিকিট বিক্রি হতে পারে ৬ জুন। এছাড়া যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যেতে পারে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

জনপ্রিয় বাংলাদেশী চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা টানাপোড়েন নিয়ে বরাবরই গণমাধ্যমে অত্যন্ত সোজাসাপ্টা ও অকপট মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

পিরোজপুরে একই এলাকা থেকে দুই জনের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একটি এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ইউনিয়নের কাছাকাছি দুটি স্থান থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক...

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনায় জামায়াত নেতা বহিষ্কার

খুলনার পাইকগাছা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের সিদ্ধান্ত অমান্যের অভিযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা শেখ মহিবুল্লাহকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে সংগঠনের...

হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজারের বেশি হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রথম দিনের ফিরতি ফ্লাইটে দেশে পৌঁছেছেন ৬...

পিরোজপুরে একই এলাকা থেকে দুই জনের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একটি এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ইউনিয়নের কাছাকাছি দুটি স্থান থেকে...

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনায় জামায়াত নেতা বহিষ্কার

খুলনার পাইকগাছা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের সিদ্ধান্ত অমান্যের অভিযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা শেখ মহিবুল্লাহকে বহিষ্কার...

হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজারের বেশি হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রথম...

চোর স্লোগানে অভিষেককে ঘেরাও, কড়া পাহারায় উদ্ধার করল পুলিশ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নজিরবিহীন জনরোষের মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বগুড়ায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত

বগুড়ার শিবগঞ্জে আলুবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো....

জেলা পরিষদ প্রশাসকের অভিযোগের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জেলা পরিষদ...