বগুড়ায় ৮৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

বিশেষ সংবাদ

বগুড়ায় ৮৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। বুধবার (২৬ জুন) দুপুরে গাবতলী উপজেলার সোন্ধাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কিশামত প্রাণকৃষ্ণ এলাকার মো: বাবুল হোসেন ও একই উপজেলার অনন্তপুর এলাকার মো: নজরুল ইসলাম। আটক বাবুলের নামে ২টি মাদক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) স্নিগ্ধ আখতার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়ায় ৮৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটকের বিষয়ে পুলিশ কর্মকর্তা স্নিগ্ধ আখতার জানান, একটি প্রাইভেটকারে করে কুড়িগ্রাম থেকে মাদকের একটি বড় চালান বগুড়া সদর থানা এলাকায় ঢুকছে, এমন তথ্যের ভিত্তিতে শহরের মাটিডালী এলাকায় অবস্থান করে চেকপোস্টের মাধ্যমে তল্লাশি চালায় ডিবির একটি দল। এ সময় চেকপোস্টে একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে তারা চেকপোস্ট অতিক্রম করে দ্বিতীয় বাইপাস ধরে সাবগ্রাম মোড়ের দিকে যেতে থাকে।

এ সময় ডিবি পুলিশের দল তাদের পিছু নেয়। পরে ওই প্রাইভেটকারটি সাবগ্রাম মোড় থেকে গাবতলীর দিকে রওনা হয়। এরপর গাবতলী উপজেলার সোন্দাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রাইভেটকারটি থামাতে সক্ষম হন ডিবির দল।

এ সময় প্রাইভেটকারের মধ্যে অবৈধ কিছু আছে কিনা জানতে চাইলে কার চালক মো: নজরুল ও পাশে বসা মো: বাবুল সন্তোষজনক জবাব দিতে পারে না। তারপর প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০টি পোটলায় ৮৬ কেজি গাঁজা ও প্রাইভেটকারটি জব্দ করা হয়। একইসাথে তাদের আটক করা হয়। আটককৃত দুই আসামির বিরুদ্ধে গাবতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মনে করেন, এই...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি চালু হলে রাজশাহী ও রংপুর বিভাগের...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। তবে ইরান যুদ্ধের...

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং...

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এ তেল পৌঁছেছে...

বন্ধ পাম্প চালু করে তেল বিক্রির নির্দেশ এমপির

তেল সংকটে ভোগান্তিতে পড়া পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে...

জাফলংয়ে দাদীর সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের জাফলং এলাকায় দাদীর সঙ্গে বেড়াতে এসে ১১ বছর...