রাজধানীর সাভারে ৫০ কেজি গাজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর সাভারে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গেয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৮ মার্চ) রাতে সাভারের জোড়পুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মো: আল আমিন (২২), মো: মাসুদ (২৫) মো: কবির হোসেন (৩০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ মার্চ) রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি অভিযানিক দল সাভার থানাধীন জোড়পুল এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপের মধ্যে রক্ষিত অবস্থায় থাকা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সাভারসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল।
রাজধানীর সাভারে ৫০ কেজি গাজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক

শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক

