ঢাকায় নিষিদ্ধ কোনো সংগঠনের কর্মকাণ্ড চলবে না: ডিআইজি রেজাউল করিম

বিশেষ সংবাদ

ঢাকায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক

তিনি বলেন, “ঢাকায় যদি কেউ জনগণের নিরাপত্তায় সামান্যতম বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ কোনো সংগঠনের কাজ চলতে দেওয়া হবে না।”

রবিবার (১১ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন

ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, তার অধীনে থাকা সব পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সাফ নির্দেশ দেওয়া হয়েছে—নিজ নিজ এলাকায় নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলতে দেওয়া যাবে না।

তিনি বলেন, “আমার রেঞ্জে প্রতিটি থানা হবে জনগণের জন্য। পুলিশ স্টেশন যেন হয় সেবাকেন্দ্র, বিপদের সময় জনগণের প্রথম ভরসা।”

তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ন্যায়নীতি, সততা ও পেশাদারিত্বই হবে তার মূল মন্ত্র। একই সঙ্গে অতীতে কিছু অপেশাদার পুলিশের কর্মকাণ্ডে বাহিনীর যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তা ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

নবনিযুক্ত ডিআইজি’র ভাষ্য মতে, “আমরা জনগণের জন্য কাজ করি। থানা, ফাঁড়ি, সার্কেল ও এসপি অফিসগুলোকে জনগণের কাছে গ্রহণযোগ্য করতে চাই।”

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কারও বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় নেই।”

জনগণের অভিযোগ শুনতে সরাসরি যোগাযোগের ব্যবস্থা রাখার কথাও জানান রেজাউল করিম মল্লিক। “ঢাকা রেঞ্জের ১৩ জেলার ৯৮টি থানার মানুষ আমার অফিসে নির্ধারিত সময়ে এসে অভিযোগ জানাতে পারবেন। প্রয়োজন হলে আমি নিজেই সমাধানে এগিয়ে আসব বলেও জানান তিনি।

সেবাকে আরও সহজ করতে চালু করা হবে ‘টক টু ডিআইজি’ নামের একটি অ্যাপ—যেখানে সাধারণ মানুষ সরাসরি অভিযোগ জানাতে পারবেন এবং তথ্যদাতাদের গোপনীয়তা বজায় রাখা হবে বলে জানান নতুন এই ডিআইজি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন দিন...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করায় এ...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান...