শ্রমের দাম না পেয়ে শেরপুরে পাঁচ দিনমজুরের থানায় অভিযোগ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

সকাল থেকে সূর্য ডোবা পর্যন্ত ঘাম ঝরালাম, দিনশেষে শুনি কাজ ভালো হয়নি, তাই টাকা নেই! কান্নাভেজা গলায় কথাগুলো বলছিলেন শেরপুর উপজেলার দিনমজুর আব্দুল হান্নান। তার মতো আরও চার শ্রমিক সোমবার রাতে হাজির হন থানায়। অভিযোগ, ধান কাটার পর ঠিকাদার মজুরি না দিয়ে তাড়িয়ে দিয়েছেন

ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে। স্থানীয় রাজেক আলীর ছেলে আব্দুল কুদ্দুসের জমিতে ধান কেটে পরিশ্রমের বিনিময়ে টাকা না পেয়ে পাঁচজন দিনমজুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী শ্রমিকরা হলেন, কুসুম্বী ইউনিয়নের বাগড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আব্দুল হান্নান, মির্জাপুরের কৃষ্ণপুর নামাপাড়া গ্রামের মৃত মনসুর মÐলের ছেলে হাফিজুর রহমান, সাহেব আলী প্রামাণিকের ছেলে আশরাফ আলী, মো. বেলাল হোসেনের ছেলে রিপন এবং আবির হোসেন আকন্দের ছেলে হুমায়ুন কবির।

তারা জানান, গতকাল সোমবার তারা প্রত্যেকে জনপ্রতি ৭০০ টাকা মজুরিতে দেড় বিঘা জমির ধান কাটার কাজে নিয়োজিত হন। দিনভর হাড়ভাঙা খাটুনি শেষে মালিকপক্ষ কোনো মজুরি না দিয়ে উল্টো তর্কে জড়িয়ে পড়েন এবং অপমান করে বাড়ি থেকে বের করে দেন।

একদিনের রোজগার না হওয়ায় তারা দিশেহারা হয়ে থানায় এসে আশ্রয় নেন। শ্রমিক হাফিজুর রহমান বলেন, জীবন চলে এ শ্রম দিয়ে, আর এই শ্রমের দামই যদি না পাই, তাহলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে”

আব্দুল হান্নান বলেন, “ যে মালিক আমাদের নিয়ে যায়, সে নিজেই চুক্তি করে কাজ করায়। কাজ শেষে বলে ধান ভালো কাটেনি, তাই মজুরি দিব না। গালাগাল করে বাড়ি থেকে বের করে দেয়।”

তবে অভিযুক্ত জমির মালিক আব্দুল কুদ্দুসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি, এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি মানবিক বিবেচনায় সুষ্ঠু সমাধানের চেষ্টা করব।

শেরপুর থানার এএসআই উত্তম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের উপস্থিতিতে শ্রমিকদের মজুরী তিন হাজার পাঁচশো টাকা পরিশোধ করা হয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

ঐতিহ্যের জৌলুস হারাচ্ছে শেরপুরের দই

ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর ১২টা, বগুড়ার শেরপুর পৌর শিশু পার্ক এলাকা মুহূর্তেই রূপ নেয় এক ব্যস্ততম জনপদে। চারপাশ থেকে বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান ও...

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। জেলার ৭৭টি কেন্দ্রে মোট ৩৭...

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’_এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে বগুড়ার বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের...

ঐতিহ্যের জৌলুস হারাচ্ছে শেরপুরের দই

ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর ১২টা, বগুড়ার শেরপুর পৌর শিশু পার্ক এলাকা মুহূর্তেই রূপ নেয় এক ব্যস্ততম জনপদে।...

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন...

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’_এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০...

গ্রামীণ ডানোনের দইয়ে ক্ষতিকর কেমিক্যাল, দুধে এন্টিবায়োটিক!

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দইয়ে...

১৯ দিন পর ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি জেলের মরদেহ

অন্বেষণ ডেস্ক : ভারতে উদ্ধার হওয়া এক বাংলাদেশি জেলের...

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি সপ্তাহে...