কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তে পুলিশ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) শিরোপা উদ্‌যাপনের সময় গ্যালারিতে দর্শকের ভিড়ে পদদলিত হয়ে ১১ জনের প্রাণহানির ঘটনায় ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে

অভিযোগে বলা হয়েছে, আইপিএলের মাধ্যমে ‘জুয়া’কে উৎসাহ দেওয়া এবং ভিড় সৃষ্টির পেছনে কোহলি দায়ী। যদিও পুলিশ জানিয়েছে, এখনই আলাদা করে এফআইআর করা হয়নি, তবে বিষয়টি তদন্তাধীন একটি মামলার অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে।

গত ৩ জুন আরসিবি প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতে। এরপর ৪ জুন বেঙ্গালুরুতে ফিরে তারা এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্‌যাপন করে। ভেতরে কোহলি, রজত পতিদাররা ছিলেন উদ্‌যাপনে ব্যস্ত, আর বাইরে স্টেডিয়ামের মূল ফটকে গাদাগাদি ভিড়ে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন, আহত হন অনেকে।

এই ঘটনার জেরেই সমাজকর্মী এইচ এম ভেঙ্কটেশ বেঙ্গালুরুর কাবন পার্ক থানায় কোহলির বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। তাঁর ভাষ্য, “বিরাট কোহলি একজন জনপ্রিয় তারকা এবং আইপিএলের মতো একটি জুয়ার প্ল্যাটফর্মকে সামনে রেখে তিনি এমন এক উৎসবে মানুষ জড়ো করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আইপিএল খেলাধুলার নামে জুয়ার আয়োজন, যা ক্রিকেটকে কলুষিত করছে।”

অভিযোগে আরও বলা হয়, “ভিড় উসকে দিয়ে কোহলি এবং আরসিবি দলের সদস্যরা এই দুর্ঘটনার জন্য পরোক্ষভাবে দায়ী। তাই তাঁদেরকেও এফআইআরে অভিযুক্ত করতে হবে।”

তবে বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে কোনো মামলা নেওয়া হয়নি। আগেই করা মামলার তদন্ত চলার সময় এই অভিযোগের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

এর আগে আরসিবির উদ্‌যাপনে প্রাণহানির ঘটনায় দায়ের হওয়া মামলায় তিন পক্ষকে বিবাদী করা হয়— রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি, কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। অভিযোগে বলা হয়েছে, তারা অনুমতি ছাড়া অনুষ্ঠান আয়োজন করে এবং যথাযথ ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।

এই মামলায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন— আরসিবির বিপণনপ্রধান নিখিল সোসালে, ডিএনএ এন্টারটেইনমেন্টের ভাইস প্রেসিডেন্ট সুনীল ম্যাথিউ, টিকেটিং অপারেশনস লিড সুমান্থ এবং সিনিয়র ইভেন্ট ম্যানেজার কিরণ কুমার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

ঐতিহ্যের জৌলুস হারাচ্ছে শেরপুরের দই

ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর ১২টা, বগুড়ার শেরপুর পৌর শিশু পার্ক এলাকা মুহূর্তেই রূপ নেয় এক ব্যস্ততম জনপদে। চারপাশ থেকে বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান ও...

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। জেলার ৭৭টি কেন্দ্রে মোট ৩৭...

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’_এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে বগুড়ার বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের...

ঐতিহ্যের জৌলুস হারাচ্ছে শেরপুরের দই

ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর ১২টা, বগুড়ার শেরপুর পৌর শিশু পার্ক এলাকা মুহূর্তেই রূপ নেয় এক ব্যস্ততম জনপদে।...

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন...

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’_এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০...

গ্রামীণ ডানোনের দইয়ে ক্ষতিকর কেমিক্যাল, দুধে এন্টিবায়োটিক!

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দইয়ে...

১৯ দিন পর ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি জেলের মরদেহ

অন্বেষণ ডেস্ক : ভারতে উদ্ধার হওয়া এক বাংলাদেশি জেলের...

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি সপ্তাহে...