কক্সবাজারে ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

কক্সবাজারের মহেশখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মো: সোলাইমান নামের এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় মরদেহ গুম করার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ ওসমান গনি এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি সোলাইমান আদালতে উপস্থিত ছিলেন।

- Advertisement -

দণ্ডপ্রাপ্ত সোলাইমান টেকনাফের হোয়াইক্যংয়ের চাকমারকুল এলাকার মৃত ছৈয়দ করিমের ছেলে। তিনি মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পে কাজ করার সুবাদে ভাড়া থাকতেন শিশুটির চাচার বাড়িতে।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশারফ হোসেন টিটু জানান, ২০২২ সালের ৩০ নভেম্বর স্কুল থেকে ফেরার পথে চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে যায় সোলাইমান। এরপর তাকে ধর্ষণের পর হত্যা করে। পরে মরদেহ একটি লাগেজে ভরে পেকুয়া উপজেলার উজানটিয়ার একটি লবণমাঠে ফেলে রেখে যায়।

- Advertisement -

ঘটনার পরদিন শিশুটির বাবা আয়াত উল্লাহ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ সোলাইমান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণা করল আদালত।

এই রায়ে ভুক্তভোগী শিশুটির পরিবার ও রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। তবে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

জনপ্রিয় বাংলাদেশী চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা টানাপোড়েন নিয়ে বরাবরই গণমাধ্যমে অত্যন্ত সোজাসাপ্টা ও অকপট মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

চোর স্লোগানে অভিষেককে ঘেরাও, কড়া পাহারায় উদ্ধার করল পুলিশ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নজিরবিহীন জনরোষের মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোববার (৩১ মে)...

বগুড়ায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত

বগুড়ার শিবগঞ্জে আলুবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. আশরাফুল ইসলাম প্রামানিক (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আশরাফুল ইসলাম বগুড়া...

জেলা পরিষদ প্রশাসকের অভিযোগের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জেলা পরিষদ প্রশাসকের উত্থাপিত ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন। শনিবার (৩০...

চোর স্লোগানে অভিষেককে ঘেরাও, কড়া পাহারায় উদ্ধার করল পুলিশ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নজিরবিহীন জনরোষের মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বগুড়ায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত

বগুড়ার শিবগঞ্জে আলুবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. আশরাফুল ইসলাম প্রামানিক (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক...

জেলা পরিষদ প্রশাসকের অভিযোগের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জেলা পরিষদ প্রশাসকের উত্থাপিত ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন...

কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ও হাসনাতের ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ

কুমিল্লা জেলা পরিষদ এর নিজস্ব রাজস্ব তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ১৫ কোটি এবং বর্তমান...

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, প্রাণ গেল ৮ জনের

পশ্চিমবঙ্গজুড়ে বয়ে যাওয়া শক্তিশালী কালবৈশাখী ঝড়ে অন্তত আটজনের মৃত্যু...

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

জনপ্রিয় বাংলাদেশী চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন নিজের ব্যক্তিগত জীবন...