নির্বাচনবিরোধীরা রাজনীতির মাঠ থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন

বিশেষ সংবাদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন,মাঠের আলোচনা মাঠেই জবাব দেয়া হবে। আর নির্বাচনের বিপক্ষে যারা অবস্থান নেবে, তারা রাজনীতির মাঠ থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন

তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে নির্বাচন নিয়ে দু-একটি দল বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। এটি তাদের কৌশল হতে পারে। তবে নির্বাচন বিরোধী কথা বললেই তারা মাঠ থেকে ছিটকে পড়বে।”

সালাহউদ্দিন জানান, ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ধরে রেখে একটি সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি। আসন্ন নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে।

পিআর ও গণপরিষদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, এটি কেবল রাজনৈতিক কৌশল। এসব বক্তব্য রাজনীতির মাঠ গরম রাখার জন্য দেওয়া হচ্ছে। দেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে, যারা এর বিপক্ষে অবস্থান নেবে তারা ভবিষ্যৎ রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবে।

জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, জুলাই সনদের কিছু বিষয় আামদের কাছে অযৌক্তিক মনে হয়েছে। তাই বিকল্প প্রস্তাব ঐকমত্য কমিশনের আলোচনায় উপস্থাপন করা হবে। সংবিধানের ওপরে কোনো সিদ্ধান্ত দল মেনে নেবে না।

তিনি আরও বলেন, সাংবিধানিক সংস্কার বিএনপি চায়, তবে তা হবে ঐকমতের ভিত্তিতে। সংসদ নির্বাচনের পর এসব বাস্তবায়ন করা সম্ভব হবে।

জোট প্রসঙ্গে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, কোনো দল নির্বাচন বর্জন করলে সেটা তাদের ব্যাক্তিগত সিদ্ধান্ত। তবে বাহানা দিয়ে নির্বাচন বয়কট করলে তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে

জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই বলে জানিয়ে তিনি বলেন, তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, তাদের সঙ্গে জোট হতে পারে, এমনকি কিছু ইসলামী দল নিয়েও আলোচনা চলছে। এ ছাড়া বিগত আন্দোলনের অংশীদার দলগুলোও আলোচনার পর জোটে আসতে পারে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় মানুষের ঢল

বগুড়ার শেরপুর পৌর শহরের শিশু পার্কে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে ঘিরে সোমবার (১৩ এপ্রিল)...

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের ইলিশ প্রতি কেজি ৪ হাজার টাকা...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড...

শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় মানুষের ঢল

বগুড়ার শেরপুর পৌর শহরের শিশু পার্কে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। চৈত্র সংক্রান্তি ও...

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই...

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, চার আসামির ৪ দিনের রিমান্ড

ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে চার আসামির চার দিনের...

শেরপুরে চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে শীত শেষেও গরিবের কম্বল গুদামে

শীত পেরিয়ে গ্রীষ্মের আগমন ঘটলেও বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর...

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী...