কুমিল্লায় কুকুর লেলিয়ে যুবককে নির্যাতন, গ্রেফতার ৩

বিশেষ সংবাদ

কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর এলাকার একটি স্টিলে চোর সন্দেহে জয় চন্দ্র সরকার (৩০) নামে এক যুবককে দুইটি বিদেশি কুকুর দিয়ে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃরা হলেন, মো. শান্ত ইসলাম (২৮) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আরিয়াল গ্রামের জুলহাসের ছেলে, জেলার সদর উপজেলার মুরমা এলাকার মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. আল আমিন লিপু (৩৬) ও কুমিল্লার বুড়িচং উপজেলার কাটাজাঙ্গাল এলাকার ফারুক হাওলাদারের ছেলে সজিব হাওলাদার (২৬)।র‌্যাব জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের বুড়িচং থানায় হস্তান্তর করা হবে।

এর আগে,কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

জানা গেছে, শুক্রবার দুপুরে সাকুরা স্টিলে জয় চন্দ্রকে চুরির অভিযোগে আটক করা হয়। এরপর তাকে কুকুর দিয়ে আক্রমণের জন্য ছুঁড়ে দেয় এবং লাঠি দিয়ে মারধর করা হয়। পরে ওই নির্যাতনের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে র‌্যাব অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তিনজনকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১১, সিপিসি-২-এর কম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী জয় চন্দ্র সরকারের পরিবার জানায়, তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শীতলপুর গ্রামের বিষ্ণু সরকারের ছেলে। ঘটনার পর তিনি বুড়িচং থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান র‌্যাব থেকে আসামি বুঝে নিয়ে কুমিল্লা আদালতে তোলার ব্যপারটি নিশ্চিত করবেন বলেও জানিয়েছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি বলেন,...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে...

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...