মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

বিশেষ সংবাদ

কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এনামূল হাসান (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দুই ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনে পুড়ে গেছে বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার।

রোববার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার দোল্লাই নোয়াবপুর ইউনিয়নের কেগলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুরো বসতঘরটি পুড়ে যায়।

- Advertisement -

স্থানীয় সূত্র ও নিকটাত্মীয়দের দাবি, কেগলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম-এর বড় ছেলে এনামূল হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকার জন্য পরিবারের ওপর চাপ প্রয়োগ করতেন। ঘটনার দিন সকাল থেকেই তিনি টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর চাপ দেন। পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে তিনি পেট্রোল ঢেলে নিজের ঘরে আগুন দেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। স্থানীয়রা জানান, আগুন প্রায় দুই ঘণ্টা ধরে জ্বলতে থাকে। পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘরের ভেতরের সবকিছু পুড়ে যায়।

- Advertisement -

এনামূল হাসানের বড় বোন হাবিবা জানান, রাত আনুমানিক ৮টার দিকে এনামূল একটি সিএনজি অটোরিকশায় বাড়িতে আসেন। এরপর অটোরিকশাটি বাইরে রেখে পেট্রোলের বোতল হাতে নিয়ে ঘরে ঢুকে আগুন দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। তিনি বলেন, “আমরা এখন আতঙ্কের মধ্যে আছি। মা-সহ পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে দোল্লাই নোয়াবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া বলেন, ঘটনাটি সত্য। স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রায় ছয় মাস আগে এনামূলের বিষয়ে একটি সালিসও করা হয়েছিল। মাদকাসক্তির কারণেই এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

- Advertisement -

অভিযোগের বিষয়ে এনামূল হাসান মুঠোফোনে বলেন, তিনি আগুন দেননি। বরং সেখানে পাকা ভবন নির্মাণের পরিকল্পনা ছিল বলে দাবি করেন। তিনি জানান, টিনের ঘর ভাঙার জন্য মিস্ত্রির সঙ্গে কথা হয়েছিল। তবে এরপর তিনি অসংলগ্ন কথাবার্তা বলে কল কেটে দেন।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৮ জুন) বিকেলে সচিবালয়ে মাধ্যমিক ও...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে। এতে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বশীল কাজকে আরও উৎসাহিত করা...

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে।...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে...

১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ঘোষিত...

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার...