শেরপুরে হাটদীঘি পুকুরপাড়ের ভূমিহীনদের মানববন্ধন

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কদিমুকুন্দ মৌজার বাগমারা গ্রামের হাটদীঘি পুকুরপাড়ে বসবাসরত ভূমিহীন পরিবারের উপর হামলা, অগ্নিসংযোগ ও উচ্ছেদচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে পুকুরপাড়ের শতাধিক ভুক্তভোগী বাসিন্দা।

- Advertisement -

মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ কোব্বাদ হোসেন, দুলাল হোসেন, ঈসা মণ্ডল, খুশি বেগম, কোহিনুর বেওয়া, আব্দুল সাত্তার ও নাসির হোসেনসহ অনেকে। তারা বলেন, গত ৩৭ বছর ধরে এই পুকুরপাড়ে তারা ভূমিহীন হিসেবে বসবাস করে আসছেন।

স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সুভাষ চন্দ্র মাহাতো ও তার সহযোগীরা ভুয়া খতিয়ান তৈরি করে পুলিশের সহায়তায় হাটদীঘি পুকুরপাড়ের ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে। গত তিন মাস ধরে তারা হামলা, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা সরকারের কাছে নিরাপত্তা ও স্থায়ীভাবে বসবাসের নিশ্চয়তা দাবি করেন।

- Advertisement -

মানববন্ধন শেষে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, ভূমিহীন পরিবারের নিরাপদ বসবাস, পুকুরে মাছ চাষের জন্য নিরবচ্ছিন্ন পরিবেশ ও শিশু-কিশোরদের স্কুল–কলেজে যাতায়াতে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সুভাষ চন্দ্র মাহাতো বলেন, “এই পুকুর ও পাড় আমাদের পারিবারিক সম্পত্তি। লিজ নিতে ব্যর্থ হলে প্রতিপক্ষ চাঁদা দাবি করছে। আমি রাজি না হলে তারা সন্ত্রাসী কায়দায় পুকুর দখলের চেষ্টা করছে। আমাদের লোকজনের উপর হামলা করে বসতঘরে ভাঙচুর ও লুটপাট করেছে। আমরা বাসিন্দাদের উচ্ছেদের চেষ্টা করিনি।”

- Advertisement -

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, উচ্চ আদালত পুকুরটির মালিকানা নিয়ে মামলার রায় সুভাষ চন্দ্র মাহাতোর পক্ষে দিয়েছে। এর বিরুদ্ধে সরকারের আপিল মামলা চলমান আছে। ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষের সাথে আলোচনার প্রক্রিয়া চলছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...