শেরপুরে শিক্ষকদের মারামারির ঘটনায় কমেছে শিক্ষার্থীর উপস্থিতি

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষকের মধ্যে মারামারির ঘটনায় সোমবার (১৩ অক্টোবর) বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।

ঘটনাটি ঘিরে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে

- Advertisement -

বিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার (১২ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের ওয়াইফাই লাইন পাসওয়ার্ড দেওয়া–নেওয়া নিয়ে সহকারী শিক্ষক সাহেব আলী ও মাহমুদুল হাসান শিমুলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে মাহমুদুল হাসানের পক্ষের কিছু বহিরাগত ব্যক্তি বিদ্যালয় চত্বরে প্রবেশ করে সাহেব আলীকে মারধর করেন। এতে উভয় শিক্ষকসহ কয়েকজন কর্মচারী আহত হন।

ঘটনার পর বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। সোমবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল মাত্র ৯৪ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -

এ ঘটনার পরদিন সোমবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জড়িত দুই শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য সচিব আবু সাঈদ শেখ বলেন, “সভায় সিদ্ধান্ত হয়েছে আগামীকাল মঙ্গলবার দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তাঁরা ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দেবেন।”

- Advertisement -

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, “ঘটনার পর বিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এদিকে আহত শিক্ষক সাহেব আলী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি জানান, “সুস্থ হয়ে বাড়ি ফেরার পর ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

ঘটনা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, “দুই শিক্ষককে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তাঁদের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন...

ইসলামী ব্যাংককে বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

সাম্প্রতিক তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২...