অন্বেষণ ডেস্ক :

নৌযান নিষেধাজ্ঞায় সেন্টমার্টিনে আটকা পড়েছে তিন শতাধিক পর্যটক

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

চট্রগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দর গুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়েছে। এতে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিনে নৌপথে পর্যটকবাহী জাহাজ, স্পিডবোট, সার্ভিস ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

ফলে সেন্টমার্টিনে অবস্থান করা প্রায় তিন শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

সেন্ট মার্টিন দ্বীপ | ছবি : অন্বেষণ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান জানান, চট্রগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগর উত্তাল থাকায় টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তর থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই পথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

তবে দ্বীপে আটকা পড়া পর্যটকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, টেকনাফে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের জন্য হোটেলের ভাড়া অর্ধেক করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের একজন কর্মকর্তা জানান, গত বুধবার থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পরীক্ষামূলকভাবে এক সপ্তাহের জন্য একটি পর্যটকবাহী জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। চলাচলে সফলতা পাওয়া গেলে পরে ওই নৌপথে চলাচলকারী সকল নৌযানকে চলাচলের অনুমতি দেওয়া হবে।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান জানান, আটকা পড়া পর্যটকদের স্থানীয়ভাবে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযেগিতায় পর্যটকদের সার্বক্ষণিক খেয়াল রাখা হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি, ১১ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার শেরপুরে এক সেচ পাম্প ব্যবসায়ীর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা...

শেরপুরে গেটের তালা কেটে ইজিবাইক চুরি, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে একটি বসতবাড়ির গেটের তালা কেটে চালকের উপার্জনের একমাত্র সম্বল ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে।গত শনিবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা...

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ ভাই নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় তিন শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকাল সাড়ে...

শেরপুরে ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি, ১১ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার শেরপুরে এক সেচ পাম্প ব্যবসায়ীর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা...

শেরপুরে গেটের তালা কেটে ইজিবাইক চুরি, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে একটি বসতবাড়ির গেটের তালা কেটে চালকের উপার্জনের একমাত্র সম্বল ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে।গত শনিবার (১৬ মে)...

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ ভাই নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় তিন শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত...

কমিটি নিয়ে দ্বন্দ্ব, রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দূরপাল্লা ও আন্তঃজেলার সব ধরনের বাস চলাচল...

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি...

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়া শহরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে...