বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, পুলিশের ধারণা আত্মহত্যা

বিশেষ সংবাদ

বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় মা ও তার শিশুপুত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, মা ও ছেলে আত্মহত্যা করতে পারেন।

নিহতরা হলেন, রনি বেগম (৩০) এবং তার ৮ বছর বয়সী ছেলে আরাফাত। রনি বেগমের বাড়ি সোনাতলা উপজেলার পাশের গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম।

পুলিশ জানায়, সকালে রনি বেগম তার ছেলেকে নিয়ে সোনাতলার দিকে আসছিলেন। একপর্যায়ে তারা রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকেন। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। ঠিক সেই সময় সান্তাহার-লালমনিহাটগামী পদ্মরাগ ট্রেনটি সেখানে পৌঁছালে মা ও ছেলেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় আরেকজন ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তিনি মা ও ছেলেকে রেললাইন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

জনপ্রিয়

অপরাধ

ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা কারাগারে

দিনাজপুরের হাকিমপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শফিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।শনিবার...

দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...

স্বাধীনতা যুদ্ধ কোনো একক ব্যক্তির নির্দেশে হয়নি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হামলার পর নিরস্ত্র বাঙালি জাতি যখন দিকনির্দেশনা খুঁজছিল,...

ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা কারাগারে

দিনাজপুরের হাকিমপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শফিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে...

দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। শনিবার (৪ এপ্রিল) দুপুরে...

স্বাধীনতা যুদ্ধ কোনো একক ব্যক্তির নির্দেশে হয়নি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হামলার পর...

রোববার থেকে প্রথম ধাপে ৩০ উপজেলায় দেয়া হবে হামের টিকা

হাম রোগের সংক্রমণ ঠেকাতে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। স্বাস্থ্য ও পরিবার...

শেরপুরে জ্বালানি সংকটে স্থবির সরকারি দপ্তরের মাঠ পর্যায়ের কাজ

বগুড়ার শেরপুর উপজেলায় মোটরসাইকেলের জ্বালানি তেল (পেট্রোল/অকটেন) সংকটের কারণে...

চুরির অপবাদে দুই শিশুকে পানিতে চুবিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল চুরির অভিযোগ তুলে দুই শিশুকে পানিতে...