পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ইংরেজি নতুন বছরের প্রথম দিনে বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নিয়েছেন তরুণ ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। পবিত্র কোরআন হাতে শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি ইতিহাসে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে আল জাজিরা, নিউইয়র্ক টাইমসসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

৩৪ বছর বয়সী জোহরান মামদানি একাধারে নিউইয়র্কের প্রথম দক্ষিণ এশীয়, মিলেনিয়াল ও মুসলিম মেয়র। একই সঙ্গে তিনিই প্রথম মার্কিন মেয়র, যিনি পবিত্র কোরআন হাতে শপথ নিলেন।

সিটি হলের নিচে অবস্থিত একটি পরিত্যক্ত পুরোনো সাবওয়ে স্টেশনে অনাড়ম্বর আয়োজনে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। এ সময় মামদানির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন

শপথ গ্রহণের সময় জোহরান মামদানি তার দাদার কাছ থেকে পাওয়া একটি কোরআন এবং নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি (এনওয়াইপিএল) থেকে ধার করা প্রায় ২০০ বছরের পুরোনো আরেকটি কোরআন হাতে নেন।

জোহরান মামদানির কার্যালয় থেকে জানানো হয়েছে, নতুন মেয়র জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান। সে কারণেই শপথ গ্রহণ অনুষ্ঠান সাদাসিধে ও সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে।

নিউইয়র্কের পূর্ববর্তী মেয়রদের অধিকাংশই পবিত্র বাইবেল হাতে শপথ নিয়েছেন। তবে ফেডারেল, স্টেট বা সিটি সংবিধান অনুযায়ী শপথ গ্রহণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহারের বাধ্যবাধকতা নেই।

শপথ গ্রহণের আয়োজনে মোট ৩টি কোরআন ব্যবহারের কথা জানানো হয়। এর একটি ছিল জোহরানের দাদার, অন্যটি আঠারো শতকের শেষভাগ বা উনিশ শতকের শুরুর দিকের আর একটি ক্ষুদ্রাকৃতির পকেট কোরআন। ঐতিহাসিক এই কোরআনটি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির শমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহ থেকে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপার গহনার অধিকাংশ ১৯ দিন পর রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে।...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। তবে স্বাধীনতার নামে কারো ব্যক্তিগত চরিত্র...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার বসেছে এই ঐতিহ্যবাহী মেলা।...

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপার গহনার অধিকাংশ...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী।...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শোভনীয় নয়: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সম্প্রতি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার সাথে...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের...