মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনের সুপারিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তাজনিত কারণে এমন সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আজ বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি চিঠি দিয়েছে। ওই চিঠিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে—এমন তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে

- Advertisement -

অধ্যাপক আসিফ নজরুল জানান, আইসিসির নিরাপত্তা টিম বিসিবিকে যে তিনটি পরামর্শ দিয়েছে, তার মধ্যে রয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে মোস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত না করা। পাশাপাশি বাংলাদেশের জার্সি ও জাতীয় পতাকা নিয়ে দর্শকদের চলাফেরার বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এছাড়া বাংলাদেশের জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা ততটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারত গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আগ্রহী নয়।

- Advertisement -

এই পরিস্থিতিতে আইসিসির নিরাপত্তা বিভাগের চিঠি এবং সুপারিশ ঘিরে বাংলাদেশ দলের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ বিলম্ব ও সেন্সর...

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

জনপ্রিয় বাংলাদেশী চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা টানাপোড়েন নিয়ে বরাবরই গণমাধ্যমে অত্যন্ত সোজাসাপ্টা ও অকপট মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

ইউনূসের ফ্রান্স সফর নিয়ে গোলাম মাওলা রনির চাঞ্চল্যকর মন্তব্য

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সে চলে গেছেন এবং তাকে দেশের 'রাজনীতির আদুভাই' হিসেবে অভিহিত করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা...

বুড়িচংয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, এলাকায় চরম উত্তেজনা

কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার ও কোরপাই এলাকায় রবিবার (৩১ মে) ভোর থেকে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।...

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ বিলম্ব ও সেন্সর...

ইউনূসের ফ্রান্স সফর নিয়ে গোলাম মাওলা রনির চাঞ্চল্যকর মন্তব্য

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সে চলে গেছেন এবং তাকে দেশের 'রাজনীতির আদুভাই' হিসেবে অভিহিত...

বুড়িচংয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, এলাকায় চরম উত্তেজনা

কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার ও কোরপাই এলাকায় রবিবার (৩১ মে) ভোর...

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা...

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম ফের বাড়াল সরকার

দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার, যা আগামী ১ জুন থেকে কার্যকর হতে যাচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি...

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যার জেরে ৮ বাড়িতে অগ্নিসংযোগ

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা করার জেরে বেগমগঞ্জের শরিফপুর ইউনিয়নে...

কুড়িগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজীবপুরে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) শ্লীলতাহানি ও...