বগুড়ায় কানের দুল ছিনতাই করতে গিয়ে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা

বিশেষ সংবাদ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় কানের সোনার দুল ছিনিয়ে নেওয়ার জন্য এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম আনেছা বিবি (৭০)। তিনি গুনাহার ইউনিয়নের পাঁচোষা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

ঘটনাটি ঘটে শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে। আনেছা বিবি ওই গ্রামের মৃত তছির উদ্দিন প্রামানিকের স্ত্রী। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করতেন। তাঁর একমাত্র ছেলে আমজাদ হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন বিকেলে দুর্বৃত্তরা আনেছা বিবির বাড়িতে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করে। পরে তাঁর কানের সোনার দুল ছিনিয়ে নিয়ে যায় তারা। মরদেহ উদ্ধারের সময় কানে ও নাকে রক্তের দাগ দেখা যায়।

একই গ্রামের বাসিন্দা মিজানুর রহমান নিয়মিতভাবে আনেছা বিবির খোঁজখবর নিতেন এবং প্রয়োজনে বাজার-হাট করে দিতেন। তিনি জানান, বিকেলে খোঁজ নিতে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে দরজা খোলা দেখে ঘরে ঢুকে আনেছা বিবিকে গলায় গামছা পেঁচানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি দ্রুত প্রতিবেশীদের জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দুপচাঁচিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধেই আনেছা বিবির মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একা বসবাসকারী বয়স্কদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...