বাংলাদেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা করছে জামায়াত: বিএনপি নেতা মণি

বিশেষ সংবাদ

বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করে আফগানিস্তানের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে জামায়াতে ইসলামীকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মণি।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, জামায়াত দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। তাদের রাজনীতি ও কর্মকাণ্ড দেশের ভবিষ্যতের জন্য ভয়ংকর ইঙ্গিত বহন করছে বলেও মন্তব্য করেন তিনি।

- Advertisement -

মণির বক্তব্যে উঠে আসে মুক্তিযুদ্ধের প্রসঙ্গও। তিনি বলেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ নানা কৌশলে আবার রাজনীতির মাঠে সক্রিয় হতে চাইছে। তাঁর ভাষায়, সেই সময় রাজাকাররা বিপক্ষে না দাঁড়ালে দেশকে স্বাধীন করতে এত রক্ত ঝরাতে হতো না। ৩০ লাখ মানুষের প্রাণহানি এবং দুই লাখ মা-বোনের ওপর নির্যাতনের কথাও তিনি উল্লেখ করেন, যার দায় কার—তা জনতার বুঝে নেওয়ার আহ্বান জানান।

জামায়াত নেতাদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে নুরুল ইসলাম মণি বলেন, রাষ্ট্রক্ষমতায় না থেকেও তারা বারবার দেশের ক্ষতি করার চেষ্টা করেছে। দুঃখ প্রকাশ বা ‘সরি’ বলার মধ্য দিয়ে ইতিহাসের দায় মুছে যায় না বলেও তিনি মন্তব্য করেন। তাঁর বক্তব্যে, মানুষ হত্যার পর অনেক বছর পরে অনুশোচনা দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

- Advertisement -

সভায় উপস্থিত স্থানীয়দের উদ্দেশ্যে মণি বলেন, যারা এক সময় এই দেশের জন্মের বিরোধিতা করেছে, আজ তারাই ভোট চাইছে—এটা ভেবে দেখার বিষয়। ধর্মের নামে জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর মতে, যদি ভোট দিয়ে জান্নাত পাওয়া যেত, তাহলে অপরাধীরা এমন রাজনীতিতে সবচেয়ে বেশি আগ্রহী হতো।

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই—এ দেশের সবাই নাগরিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি জানান, সংবিধান যে অধিকার দিয়েছে, তা সবাই ভোগ করবে। জান-মাল ও ধর্মের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনে তিনি দৃঢ় প্রতিজ্ঞ বলেও আশ্বাস দেন।

- Advertisement -

নুরুল ইসলাম মণির বক্তব্যে বারবার উঠে আসে রাজনৈতিক সতর্কতার কথা। তাঁর মতে, দেশ ও মানুষের স্বার্থে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ—সব দিক বিবেচনা করেই ভোটের সিদ্ধান্ত নিতে হবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও চীনে দায়িত্ব পালনের পর এবার কাতার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা,...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায়...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল...