স্যার নয়, ভাইয়া ডাকলে ভালো লাগবে: তারেক রহমান

বিশেষ সংবাদ

চট্টগ্রামে তরুণদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অনানুষ্ঠানিকভাবে স্বস্তি ও হাসির পরিবেশ তৈরি করেছেন।

রবিবার (২৪ জানুয়ারি) সকালে র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে অনুষ্ঠিত ইয়ুথ পলিসি টক অনুষ্ঠানে তিনি তরুণদের অনুরোধ করেন, তাঁকে ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’ বলে সম্বোধন করতে।

- Advertisement -

তরুণদের সঙ্গে আলোচনায় তারেক রহমান বলেন, “এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ সমাজ। আগামী ১৫ থেকে ২০ বছর দেশকে এগিয়ে নেওয়ার মূল চালিকাশক্তি তারা। এই শক্তিকে কাজে লাগাতে হবে।”

তিনি আরও জানান, সমস্যা নিয়ে শুধু কথা বললেই সমাধান আসে না, বরং দেশকে কীভাবে সাজানো যায় এবং ভবিষ্যতের নেতৃত্ব কেমন হবে, এই দিকগুলোই তরুণদের থেকে জানতে আগ্রহী বলে জানিয়েছেন তিনি।

- Advertisement -

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তাঁকে ‘স্যার’ বলে সম্বোধন করলে তারেক রহমান হালকা হাসি দিয়ে বলেন, “আপনারা চাইলে আমাকে ভাইয়া বলতে পারেন। বয়সের হিসেবে আঙ্কেলও বলতে পারেন, তবে আঙ্কেল ডাকটা খুব পছন্দ করব না। ভাইয়া বললে ভালো লাগবে।” পরে শিক্ষার্থী ধন্যবাদ জানিয়ে ভাইয়া সম্বোধন করে প্রশ্ন চালিয়ে যান।

শিক্ষার্থীর প্রশ্নে তিনি বলেন, ২০২০ সালে মহামারির সময় শুরু করা মাশরুম ব্যবসা পুঁজির সংকটে টিকিয়ে রাখা কঠিন হয়েছিল। ব্যাংক ঋণে জামানতের জটিলতার কারণে তরুণ উদ্যোক্তারা কীভাবে সহায়তা পাবে—এ প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, ব্যাংক ঋণের ক্ষেত্রে জটিলতা আছে। তবে বিএনপি নির্বাচিত হলে ক্ষুদ্র ও তরুণ উদ্যোক্তাদের জন্য আইন সংশোধনের মাধ্যমে সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে। বিদেশে পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর ভাবনাও তিনি জানিয়েছেন।

- Advertisement -

শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে তারেক রহমান জানান, তাঁর হালকা জ্বর আছে। জলাবদ্ধতা সমস্যা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রাম ও ঢাকাসহ বড় শহরগুলোতে জলাবদ্ধতা একটি বড় সমস্যা। সমাধানের জন্য খাল খনন সবচেয়ে কার্যকর। দেশের বিভিন্ন স্থানে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে।

ইয়ুথ পলিসি টকে চট্টগ্রাম ও আশপাশের ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০-এর বেশি শিক্ষার্থী অংশ নেন। দুই দশক পর চট্টগ্রামে আসা তারেক রহমানের আগামী কর্মসূচিতে নগরীর পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি সমাবেশে অংশ নেওয়া রয়েছে। এছাড়া ফেনী, কুমিল্লা, সোনাগাজী, দাউদকান্দি ও কাঁচপুরেও একাধিক সমাবেশে তিনি বক্তব্য দেবেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও চীনে দায়িত্ব পালনের পর এবার কাতার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা,...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায়...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল...