মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

গেম অব থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার, নেপথ্যে ‘দাদু ফ্যান ক্লাব’

বিশেষ সংবাদ

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোন্সের আদলে তৈরি ‘উইন্টার ইজ কামিং’ স্লোগান সংবলিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের ব্যানার নিয়ে চট্টগ্রামজুড়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) নগরীর বিভিন্ন স্থানে ডা. শফিকুর রহমানের ছবিসহ এসব ব্যানার দেখা গেলে দ্রুত তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

ব্যানারগুলোতে দেখা যায়, জামায়াত আমির ডা. শফিকুর রহমান অগ্রভাগে দাঁড়িয়ে আছেন এবং তাঁর হাতে রয়েছে তলোয়ার আকৃতির একটি দাঁড়িপাল্লা। ব্যানারের ওপরের অংশে বড় করে লেখা ‘উইন্টার ইজ কামিং’ এবং নিচে সৌজন্যে হিসেবে ‘দাদু ফ্যান ক্লাব চট্টগ্রাম’-এর নাম উল্লেখ করা হয়েছে।

মূলত জামায়াত আমিরের চট্টগ্রাম ও কক্সবাজার সফরকে কেন্দ্র করেই উৎসাহী ভক্তরা এমন ব্যানার তৈরি করেছেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি দেশব্যাপী সফরে রয়েছেন এবং সোমবার কক্সবাজার হয়ে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

সফরকালে তিনি কক্সবাজারের মহেশখালী, সদর, চট্টগ্রামের লোহাগাড়া, সীতাকুণ্ড এবং চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঁচটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এই সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

তবে নগরীর বড়পোল ও চকবাজার এলাকায় টাঙানো এসব ব্যানারের সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে জামায়াত ও ছাত্রশিবির। বিষয়টি নিয়ে নেটিজনদের মধ্যে কৌতূহল ও সমালোচনা—উভয়ই দেখা যাচ্ছে।

এ প্রসঙ্গে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার সম্পাদক জাহিদুল আলম জয় জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ফ্যান পেজ থেকে ছবিগুলো প্রথমে ভাইরাল হয়। পরে কেউ হয়তো অতি উৎসাহী হয়ে সেগুলো প্রিন্ট করে টাঙিয়েছে, যার দায়ভার সংগঠনের নয়।

অন্যদিকে, চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরী জানান, সাংগঠনিক সিদ্ধান্তে এমন কোনো ব্যানার টাঙানো হয়নি। বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন, তবে দলের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দাদু ফ্যান ক্লাব’ লিখে অনুসন্ধান করলে একাধিক পেজ ও গ্রুপ পাওয়া যায়, যেখানে এ ধরনের গ্রাফিক্স শেয়ার করা হয়েছে। উল্লেখ্য যে, ‘উইন্টার ইজ কামিং’ সংলাপটি গেম অব থ্রোন্স সিরিজের স্টার্ক পরিবারের মূলমন্ত্র, যা মূলত আসন্ন পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, ভোটের প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১০...

বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনে আর বাধা নেই

বগুড়া-১ (সোনাতলা–সারিয়াকান্দি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা নেই। তার মনোনয়নপত্রের বৈধতা নিয়ে করা...

প্রেসক্লাবের ওয়াশরুম থেকে অচেতন অবস্থায় সাংবাদিক আলী মামুদ উদ্ধার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (প্রেসক্লাব) ভেতর থেকে দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)...

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, ভোটের প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন...

বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনে আর বাধা নেই

বগুড়া-১ (সোনাতলা–সারিয়াকান্দি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা...

প্রেসক্লাবের ওয়াশরুম থেকে অচেতন অবস্থায় সাংবাদিক আলী মামুদ উদ্ধার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (প্রেসক্লাব) ভেতর থেকে দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদকে অচেতন...

বগুড়ায় তারেক রহমানের পক্ষে তরুণদের সাইকেল র‍্যালি

যান্ত্রিক কোলাহল ও দূষণমুক্ত, স্বাস্থ্যবান্ধব নগরের বার্তা নিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি। বিএনপি চেয়ারম্যান ও বগুড়া-৬...

দেশে গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে সরবরাহ নিশ্চিত করা হবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের...

তরুণদের হাতে নতুন বাংলাদেশ তুলে দিতে চাই: জামায়াত আমির

জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের হাতেই দেশের ভবিষ্যৎ তুলে...