আমার ওপর মিসাইল নিক্ষেপ করা হচ্ছে, কিন্তু আমি ক্ষমা করে দিলাম: জামায়াত আমির

বিশেষ সংবাদ

অন্বেষণ ডেস্ক : জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে যারা তার বিরুদ্ধে অন্যায়ভাবে চরিত্রহনন করেছেন, তিনি তাদের সবাইকে নিঃশর্তভাবে ক্ষমা করে দিয়েছেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে তিনি নিজেকে একজন আহত সৈনিক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন আমার ওপর চতুর্দিক থেকে মিসাইল বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। তবে আমি এর জবাবে কোনো পাল্টা আক্রমণ বা অ্যান্টি-মিসাইল ব্যবহার করব না।

তিনি আরও বলেন, বরং আপনাদের সাক্ষী রেখে বলছি, যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। কাউকে ক্ষমা করতে পারলে সমাজের কাছ থেকেও একদিন নিজের ভুলের জন্য ক্ষমা পাওয়ার আশা করা যায়।

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি সমাজ ও দেশের অপূরণীয় ক্ষতি করেছে। তাই ভবিষ্যতে সেই পুরনো ধংসাত্মক পথ আর অনুসরণ না করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এই রাজনৈতিক নেতা। তিনি দেশকে একটি নতুন ধারায় পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উল্লেখ করেন যে, ৫ আগস্টের পটপরিবর্তনের পর একটি পরিচ্ছন্ন ও নৈতিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তার দল সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

অতীতের নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি পেছনে ফেলার আহ্বান জানান তিনি। মেধা, উদ্ভাবন ও আদর্শনির্ভর নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের ইশতেহার সম্পূর্ণ জনবান্ধব, ব্যবসাবান্ধব, শান্তিবান্ধব ও শৃঙ্খলাবান্ধব।

তিনি জোর দিয়ে বলেন, ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কি না, তা দিন, সপ্তাহ, মাস ও বছর ধরে যাচাই করার পূর্ণ অধিকার জনগণের রয়েছে। জনগণই হবে এই কাজের প্রকৃত পর্যবেক্ষক এবং বিচারক।

গত সাড়ে ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, বিরোধী দল, সুশীল সমাজ, সাংবাদিক ও আলেম-ওলামাসহ কেউই বিগত সময়ে নিপীড়নের বাইরে ছিলেন না। দলমত নির্বিশেষে সবাই নির্যাতনের শিকার হয়েছেন।

তবে তার দল অতীতে নিপীড়নের শিকার হলেও ৫ আগস্টের পর যেন কোনো অবস্থাতেই তারা নিজেরা জালিমে পরিণত না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেন। তিনি বলেন, আমরা যেন জালেমের ভূমিকায় অবতীর্ণ না হই।

পরিশেষে তিনি বলেন, বর্তমানে কেউ কেউ ব্যক্তিস্বার্থে দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের পথে কেউ যেন আর না হাঁটে, সেই আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন পাটোয়ারী

বাংলাদেশ–ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং জমি হস্তান্তর সংক্রান্ত সাম্প্রতিক উদ্যোগকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন,...

বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: বঙ্গবীর কাদের সিদ্দিকী

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তবে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে এমন মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের...

‘আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ’: স্পিকার

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মাণাধীন জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র ও আন্দোলনের ইতিহাস জানাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই...

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন পাটোয়ারী

বাংলাদেশ–ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং জমি হস্তান্তর সংক্রান্ত সাম্প্রতিক উদ্যোগকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির...

বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: বঙ্গবীর কাদের সিদ্দিকী

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তবে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে এমন মন্তব্য করেছেন...

‘আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ’: স্পিকার

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মাণাধীন জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র ও আন্দোলনের ইতিহাস জানাবে বলে মন্তব্য করেছেন জাতীয়...

বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত...