জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ ইসলাম

বিশেষ সংবাদ

ভারতের সাপ্তাহিক ম্যাগাজিন দ্য উইক-কে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করা হলেও বাংলাদেশ কোনোভাবেই ধর্মরাষ্ট্রে পরিণত হবে না। তাঁর ভাষায়, ভবিষ্যৎ সরকার হবে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক, যেখানে নারী ও সংখ্যালঘুদের অধিকার ও সমস্যাকে অগ্রাধিকার দেওয়া হবে।

দিল্লির ব্যুরোপ্রধান নম্রতা বিজি আহুজাকে দেওয়া এই সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, জামায়াতের সঙ্গে এনসিপির সম্পর্কটি মূলত একটি নির্বাচনী সমঝোতা। এটি কোনো আদর্শিক একীভূতকরণ নয়। তিনি জানান, এনসিপির অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক কোনো পদক্ষেপ দেখা গেলে, সে ক্ষেত্রে জোট থেকে সরে আসতে তারা দ্বিধা করবেন না।

নাহিদ ইসলামের দাবি, জামায়াত এখন তাদের আগের কট্টর অবস্থান থেকে সরে এসে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও জাতীয় সরকার গঠনের কথা বলছে। যদিও জোটের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে নির্বাচনী সহযোগিতা ও নির্বাচন-পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনা চলছে। প্রয়োজনে এসব বিষয় ইশতেহারেও যুক্ত হতে পারে। আসন্ন নির্বাচনে এনসিপি জোটগতভাবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে।

নতুন রাজনৈতিক দল হিসেবে সংসদে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তুলে ধরতে এই সমঝোতা জরুরি ছিল বলে মনে করেন নাহিদ ইসলাম। তিনি জানান, শুরুতে এনসিপি এককভাবে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা করলেও ওসমান হাদি হত্যার ঘটনার পর তাদের সিদ্ধান্ত বদলাতে হয়। তাঁর অভিযোগ, জুলাই অভ্যুত্থানের নেতাদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং এর পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে। এমন পরিস্থিতিতে আদর্শিক একাকিত্বের চেয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলাকেই তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন।

অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে নাহিদ ইসলাম অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি পুরোপুরি সন্তুষ্ট নন। তাঁর অভিযোগ, পুরোনো প্রভাবশালী গোষ্ঠীগুলো আবার সংগঠিত হয়ে সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও কড়া অবস্থান জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে ভারতকে তাদের পুরোনো নীতি বদলাতে হবে—বিশেষ করে সীমান্ত হত্যা ও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পাশাপাশি তিনি জানান, এনসিপির নির্বাচনী ইশতেহারের অন্যতম দাবি হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। তাঁর মতে, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, তবে দুই দেশের সুসম্পর্ক বজায় রাখা কঠিন হবে।

সবশেষে নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অভিজ্ঞ দলগুলোর ব্যর্থতার পর দেশের মানুষ এখন তরুণ নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। এনসিপি সেই প্রত্যাশা থেকেই রাজপথের আন্দোলনকে সংসদের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোয় রূপ দিতে চায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মনে করেন, এই...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি চালু হলে রাজশাহী ও রংপুর বিভাগের...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। তবে ইরান যুদ্ধের...

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং...

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এ তেল পৌঁছেছে...

বন্ধ পাম্প চালু করে তেল বিক্রির নির্দেশ এমপির

তেল সংকটে ভোগান্তিতে পড়া পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে...

জাফলংয়ে দাদীর সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের জাফলং এলাকায় দাদীর সঙ্গে বেড়াতে এসে ১১ বছর...