নিজ অফিসে খালেদা জিয়ার প্রতীকী দেয়ালচিত্র আঁকলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিশেষ সংবাদ

রাজধানীতে নির্বাচনের উত্তাপ ক্রমেই বাড়ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে ঢাকা-৮ আসন। সোমবার সকাল থেকেই এই আসনে ব্যাপক গণসংযোগে নামেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। কর্মী-সমর্থকদের বড় বহর নিয়ে দিনভর রাজপথে সক্রিয় ছিলেন তিনি।

মতিঝিলের বাণিজ্যিক এলাকা থেকে শুরু করে কমলাপুর ও মালিবাগের বিভিন্ন সড়ক ও অলিগলি ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রচারণায় তার সঙ্গে ছিল ১১ দলীয় জোটের শরিক দলগুলোর নেতাকর্মীরা। বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপস্থিতি প্রচারণায় বাড়তি গতি যোগ করে।

ভোটারদের হাতে লিফলেট তুলে দেওয়া এবং ‘গণভোট’ বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করতে দেখা যায় জোটের কর্মীদের।

প্রচারণার পাশাপাশি নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি অফিস ঘিরেও তৈরি হয়েছে আলোচনা। অফিসের দেয়ালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একটি বড় আকারের প্রতীকী দেয়ালচিত্র আঁকা হয়েছে। এটি ঘিরে এলাকাজুড়ে কৌতূহল তৈরি হয়েছে।

অনেকে এটিকে প্রতীকী বার্তা হিসেবে দেখছেন, যা বিএনপি অধ্যুষিত এই এলাকায় ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছে।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন। তিনি বলেন, এলাকায় এখনো চাঁদাবাজি ও প্রভাবশালী গোষ্ঠীর দৌরাত্ম্য টিকিয়ে রাখার চেষ্টা চলছে। সম্প্রতি তার ওপর যে হামলার ঘটনা ঘটেছে, সেটির সঙ্গেও প্রতিপক্ষের অনুসারীদের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেন তিনি।

এ সময় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এনসিপি প্রার্থী। তার বক্তব্য, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে কমিশনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।

গণসংযোগের সময় মালিবাগ ও মতিঝিল এলাকার ভোটাররা নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে তার স্থানীয় পরিচয় ও এলাকার সমস্যা সম্পর্কে ধারণা জানতে চান। জবাবে তিনি এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

নির্বাচিত হলে ঢাকা-৮ আসনকে আধুনিক, নিরাপদ ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

হাজার কোটির প্রকল্প দশ হাজারে বাস্তবায়ন করেছে বিগত সরকার

অন্বেষণ ডেস্ক : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন, বিগত সরকারের শাসনামলে দেশে উন্নয়নের বদলে মেগা প্রকল্পের আড়ালে মূলত মেগা দুর্নীতি সংঘটিত...

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার আগুন, ক্ষতি দেড় লাখ টাকার বেশি

বগুড়ার শাজাহানপুরে আত্মগোপনে থাকা এক স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ঘরে মজুত রাখা কৃষিপণ্য ও কিছু পুরোনো আসবাবপত্র পুড়ে...

মানহানির মামলায় সাবেক বিচারপতি মানিকসহ তিনজনের জামিন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে করা মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ তিনজনকে জামিন...

হাজার কোটির প্রকল্প দশ হাজারে বাস্তবায়ন করেছে বিগত সরকার

অন্বেষণ ডেস্ক : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন, বিগত সরকারের শাসনামলে দেশে উন্নয়নের বদলে মেগা...

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার আগুন, ক্ষতি দেড় লাখ টাকার বেশি

বগুড়ার শাজাহানপুরে আত্মগোপনে থাকা এক স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ঘরে মজুত রাখা...

মানহানির মামলায় সাবেক বিচারপতি মানিকসহ তিনজনের জামিন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে করা মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ...

দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: পানিসম্পদ মন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কেউ...

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা ঋণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে নতুন...

স্বাধীনতা দিবসে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে কর্মসূচি ঘোষণা...