ভোটে জিতলে সন্ত্রাস ও চাঁদাবাজির শেকড় উপড়ে ফেলা হবে: নবী উল্লাহ

বিশেষ সংবাদ

ঢাকা-৫ আসনে (ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলীর একাংশ) ভোটে জিতলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী। তিনি বলেন, এই এলাকা হবে সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের এখানে কোনো জায়গা হবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬২ নম্বর ওয়ার্ডের শেখদি, ছনটেক, নয়নপুর, গোবিন্দপুর ও শনির আখড়া এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

নবী উল্লাহ বলেন, স্থানীয় জনগণকে সঙ্গে নিয়েই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি জানান, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়াই হবে তাদের মূল লক্ষ্য।

গণসংযোগে তিনি আরও বলেন, ভোটে জয়ী হলে সব শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ, পানি, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, তার নির্বাচনী এলাকায় সরকারি জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে সেখানে খেলার মাঠ ও পার্ক নির্মাণ করা হবে।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে নবী উল্লাহ বলেন, ২০১৮ সালে তিনি ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে স্বল্প সময়ের মধ্যে বিপুল ভোট পেয়েছিলেন। পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়ান। তিনি দাবি করেন, সে সময় থেকেই এলাকাবাসী তাকে জনগণের এমপি হিসেবে বিবেচনা করে আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জামশেদুল আলম, সদস্য সচিব ফেরদৌস হোসেন রনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...