বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনে আর বাধা নেই

বিশেষ সংবাদ

বগুড়া-১ (সোনাতলা–সারিয়াকান্দি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা নেই। তার মনোনয়নপত্রের বৈধতা নিয়ে করা সব আপিল ও রিট নিষ্পত্তি হওয়ায় এই অবস্থান স্পষ্ট হয়েছে।

এর আগে ওই আসনে রিটার্নিং কর্মকর্তা কাজী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এরপর ঋণখেলাপির অভিযোগ তুলে একই আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আহসানুল তৈয়ব জাকির এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ নির্বাচন কমিশনে আপিল করেন। তবে পরবর্তীতে তারা দু’জনই তাদের আপিল প্রত্যাহার করে নেন।

এর মধ্যেই বগুড়া-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাহাবুদ্দিন কাজী রফিকুল ইসলামের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। রোববার (১১ জানুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সেই রিট খারিজ করে কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন

এই আদেশের বিরুদ্ধে সাহাবুদ্দিন আপিল বিভাগের অনুমতি চেয়ে ‘লিভ টু আপিল’ দায়ের করেন। তবে আপিল বিভাগ আজ আদেশে জানান, এ সংক্রান্ত শুনানি নির্বাচন শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে। ফলে বর্তমান নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে কাজী রফিকুল ইসলামের সামনে আর কোনো আইনি প্রতিবন্ধকতা থাকছে না।

আইনজীবীরা জানান, দুটি বেসরকারি ব্যাংকের ঋণ সংক্রান্ত বিষয়ে কাজী রফিকুল ইসলাম আগে উচ্চ আদালত থেকে একটি স্থগিতাদেশ (স্টে অর্ডার) পেয়েছিলেন। পরে ৮ জানুয়ারি এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আবেদন করলে আদালত আগের আদেশ স্থগিত করেন। এরপর রোববার চূড়ান্ত শুনানি শেষে আদালত সেই স্থগিতাদেশও খারিজ করে রিট আবেদন বাতিল করেন।

এই সিদ্ধান্তের খবর এলাকায় পৌঁছানোর পর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। দলীয় সূত্র জানায়, বিভিন্ন স্থানে মিছিল বের করা হয় এবং মিষ্টি বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে বিএনপির মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। পরে তিনি ২৮ ডিসেম্বর সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌসের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ায় এবার বগুড়া-১ আসনে বিএনপির এই প্রার্থীর নির্বাচনী মাঠে থাকতে আর কোনো বাধা রইল না।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...