শেরপুরে সরকারি হাসপাতালে শিশুসহ দম্পতিকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে ৩ বছরের অবুঝ শিশুসহ এক দম্পতিকে সরকারি হাসপাতালের ভেতরে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। জমিজমা সংক্রান্ত আইনি কার্যক্রম পরিচালনা করার জেরে এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

এ ঘটনায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিচার ও জীবনের নিরাপত্তা চেয়েছে আক্রান্ত পরিবারটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো. নূর আলম শাকিল (৩৭) জানান, বগুড়ার শেরপুর থানাধীন শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামে অবস্থিত ৩২৮ শতাংশ সম্পত্তির দেখাশোনা, রক্ষণাবেক্ষণ ও মামলা-মোকদ্দমা পরিচালনার জন্য মূল মালিক তাকে আইনিভাবে আমমোক্তার (পাওয়ার অফ অ্যাটর্নি ) নিয়োগ দিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি আইনানুগভাবে এই দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা এলাকার তানিয়া আক্তার ও তার সহযোগীরা উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছিল। নূর আলম শাকিলকে এই কাজ থেকে বিরত রাখতে তারা দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ৩টার দিকে শাকিল তার স্ত্রী কামরুন্নাহার রুমি (৩২) ও ৩ বছরের শিশু কন্যা জান্নাতুল রাফাকে নিয়ে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে আগে থেকেই তানিয়া আক্তার ও তার ভাড়াটে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা অত্যন্ত অমানবিক ও নৃশংসভাবে শাকিল ও তার স্ত্রীকে মারধর করে। এমনকি তাদের হাত থেকে রক্ষা পায়নি ৩ বছরের শিশু রাফাও।

সংবাদ সম্মেলনে নূর আলম শাকিল বলেন, একটি সরকারি হাসপাতালের ভেতরে প্রকাশ্যে নারী ও শিশুর ওপর এমন পৈশাচিক হামলা চরম ধৃষ্টতার বহিঃপ্রকাশ। এই হামলার প্রতিটি দৃশ্য হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে রেকর্ড হয়েছে। ওই ফুটেজই প্রমাণ করবে তানিয়া আক্তার ও তার বাহিনী কতটা নির্মমভাবে আমার পরিবারকে আক্রমণ করেছে। তিনি জানান, তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই ঘটনার সুষ্ঠু বিচার পেতে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে আক্রান্ত পরিবারটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার এসআই জাহিদ জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...