রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়ার সোনাতলা স্টেশনে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বিশেষ সংবাদ

বগুড়ার সোনাতলা রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলেছে।

নিহত নারীর নাম সাজেদা বেগম (৩২)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুর এলাকার বাসিন্দা হাসান আলীর স্ত্রী।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার দিক থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সোনাতলা স্টেশনে প্রবেশের সময় হঠাৎ ওই নারী ট্রেনের ধাক্কায় পড়ে যান। ধাক্কায় তিনি প্ল্যাটফর্মে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

দুর্ঘটনার পর কিছু সময় স্টেশন এলাকায় উত্তেজনা দেখা দিলেও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত, গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জর চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ।শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল...

বগুড়ায় পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৫০) নামে এক পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সন্ধ্যাবাড়ী গ্রামে তাঁর নিজ বাড়ির...

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার...

বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত, গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জর চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ।শনিবার...

বগুড়ায় পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৫০) নামে এক পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে...

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির...

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: আসিফ মাহমুদ

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’...