শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা নতুন শিক্ষামন্ত্রীর

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি ব্যাপক সংস্কারের ঘোষণা দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষা আর কেবল স্থানীয় প্রয়োজনের বিষয় নয়; বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে একে আন্তর্জাতিক মানে রূপান্তর করতেই হবে।

মঙ্গলবার সংসদ ভবনে শপথ গ্রহণের পর রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, “একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই দেখবেন। দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক রয়েছে। কয়েক দিনের মধ্যেই কাজ শুরু হবে।” তার ভাষায়, বর্তমান বিশ্ব ‘গ্লোবাল ভিলেজ’, তাই শিক্ষা ব্যবস্থাকেও গ্লোবাল কম্পিটিটিভ করতে হবে।

শিক্ষামন্ত্রী জানান, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ন্যানোটেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও বায়োটেকনোলজির মতো বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিল্প ও একাডেমিয়ার মধ্যে সংযোগ জোরদার এবং টিভেট (টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং) খাতকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি। “শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে, এর কোনো বিকল্প নেই,” যোগ করেন তিনি।

দল-মত নির্বিশেষে কাজ করার অঙ্গীকার করে এহসানুল হক মিলন বলেন, “আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শুধু শিক্ষা নয়—মাদক নির্মূল, দুর্নীতি দমনসহ সব ক্ষেত্রে একটি আদর্শ উপজেলা গড়ে তোলাই আমার স্বপ্ন।”

এর আগে তিনি ২০০১ সালে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শিক্ষাজীবনে তিনি শের-ই বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গভার্নমেন্ট ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ (বর্তমান সরকারি বিজ্ঞান কলেজ) থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

১৯৮২ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি New York Institute of Technology থেকে এমবিএ ডিগ্রি নেন। সেখানে Brooklyn College ও Borough of Manhattan Community College–এ সহকারী প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করেন। কর্মজীবনে ওষুধ শিল্পে রসায়নবিদ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। সর্বশেষ ২০১৮ সালে তিনি International Islamic University Malaysia থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

বগুড়ার গাবতলী উপজেলায় গভীর রাতে নিজ ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রীতা রানী মজুমদার (৪৫) উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকার...

ঐতিহ্যের জৌলুস হারাচ্ছে শেরপুরের দই

ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর ১২টা, বগুড়ার শেরপুর পৌর শিশু পার্ক এলাকা মুহূর্তেই রূপ নেয় এক ব্যস্ততম জনপদে। চারপাশ থেকে বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান ও...

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। জেলার ৭৭টি কেন্দ্রে মোট ৩৭...

বগুড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

বগুড়ার গাবতলী উপজেলায় গভীর রাতে নিজ ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রীতা রানী...

ঐতিহ্যের জৌলুস হারাচ্ছে শেরপুরের দই

ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর ১২টা, বগুড়ার শেরপুর পৌর শিশু পার্ক এলাকা মুহূর্তেই রূপ নেয় এক ব্যস্ততম জনপদে।...

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন...

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’_এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০...

গ্রামীণ ডানোনের দইয়ে ক্ষতিকর কেমিক্যাল, দুধে এন্টিবায়োটিক!

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় অভিযান...

১৯ দিন পর ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি জেলের মরদেহ

অন্বেষণ ডেস্ক : ভারতে উদ্ধার হওয়া এক বাংলাদেশি জেলের...