ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেফতার

বিশেষ সংবাদ

নেপালে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের সহিংসতার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানীতে তার বাসভবন থেকে তাকে আটক করা হয়। নতুন সরকার শপথ নেওয়ার মাত্র একদিন পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে

পুলিশ জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে জেন-জি আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় অন্তত ৭৭ জনের মৃত্যুর ঘটনায় তার ভূমিকা ছিল কি না, তা তদন্তের স্বার্থেই তাকে আটক করা হয়েছে। একই ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক-কেও আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র ওম অধিকারী।

প্রথমদিকে স্বল্প সময়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদ থেকেই শুরু হয়েছিল জেন-জি আন্দোলন। তবে পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ, কর্মসংস্থানের সংকট এবং রাজনৈতিক অস্থিরতা এই বিক্ষোভকে দ্রুত তীব্র করে তোলে। আন্দোলনের প্রথম দিনেই দমন-পীড়নে অন্তত ১৯ জন তরুণ নিহত হন। পরে সহিংসতা ছড়িয়ে পড়লে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৭৭ জনে।

ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল)-এর জ্যেষ্ঠ নেতা মিন বাহাদুর শাহি বলেন, “আজ সকালে তাকে তার বাসভবন থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।”

সরকার-সমর্থিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীকে সরাসরি গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল—এমন অভিযোগ প্রমাণিত হয়নি। তবে গুলি বন্ধ বা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। এই অবহেলার কারণেই অপ্রাপ্তবয়স্কসহ বহু মানুষ প্রাণ হারিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের ৫ মার্চ অনুষ্ঠিত সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন র‌্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন্দ্র শাহ। শুক্রবার (২৭ মার্চ) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। ওলি সরকারের পতনের পর এটিই ছিল প্রথম নির্বাচন।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই আন্দোলনের সহিংসতার তদন্ত জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবেই সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

নকল হলে শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় নকল বা অনিয়ম হলে শুধু শিক্ষার্থী নয়, সংশ্লিষ্ট শিক্ষক ও কেন্দ্রসংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন।শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে সিঙ্গাপুরের সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন...

তেলের সংকটের আশঙ্কা নেই, আতঙ্কিত হয়ে মজুত না করার আহ্বান জ্বালানি বিভাগের

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। একই সঙ্গে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল...

নকল হলে শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় নকল বা অনিয়ম হলে শুধু শিক্ষার্থী নয়, সংশ্লিষ্ট শিক্ষক ও কেন্দ্রসংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও...

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন।শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ৩০...

তেলের সংকটের আশঙ্কা নেই, আতঙ্কিত হয়ে মজুত না করার আহ্বান জ্বালানি বিভাগের

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। একই...

রানা প্লাজা থেকে বেঁচে ফিরে পদ্মায় বাসডুবিতে প্রাণ গেল নাসিমার

২০১৩ সালের ভয়াবহ রানা প্লাজা ধস থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন দিনাজপুরের পার্বতীপুরের নাসিমা বেগম (৪০)। ধ্বংসস্তূপের নিচে তিন...

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয়...