সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই পরিচ্ছন্ন হলো শেরপুর কলেজ মসজিদ প্রাঙ্গণ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর সরকারি কলেজ মসজিদের পাশে জমে থাকা দীর্ঘদিনের ময়লা-আবর্জনার স্তূপ অবশেষে পরিষ্কার করা হয়েছে। গত ২৯ মার্চ গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মাথায় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে এলাকাটি এখন সম্পূর্ণ আবর্জনামুক্ত।

জানা গেছে, মসজিদের পাশে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ফেলার ফলে সৃষ্ট বিশাল ভাগাড় ও অসহনীয় দুর্গন্ধ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে তা নজরে আসে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমুর। তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে গত ৩০ মার্চ থেকে দুই দিনব্যাপী জায়গাটি পরিষ্কার করা হয়। বর্তমানে সেখানে পুনরায় ময়লা ফেলা রোধে বিশেষ বেষ্টনী দিয়ে এলাকাটি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

তবে বর্তমান পরিচ্ছন্নতা বজায় রাখতে এলাকাবাসী সেখানে একটি স্থায়ী ডাস্টবিন বা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা মনে করেন, স্থায়ী সমাধান না হলে অসচেতন মানুষ আবারো সেখানে ময়লা ফেলার সুযোগ পেতে পারে।

প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করে স্থানীয় বাসিন্দা মো. বেলাল উদ্দিন বলেন, “পবিত্র এই স্থানের পাশে দীর্ঘদিন পর আমরা দুর্গন্ধমুক্ত পরিবেশ পেয়েছি। প্রশাসনের এমন তড়িৎ ও দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

জনপ্রিয়

অপরাধ

নওগাঁয় ১৪ ঘণ্টার অভিযানে ৪ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি : : নওগাঁর পোরশায় সড়কে ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের মূল হোতাসহ চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।...

বগুড়ায় ফসলি জমির মাটি কাটার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক এস এম বাকী বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় তাঁর...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

নওগাঁয় ১৪ ঘণ্টার অভিযানে ৪ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি : : নওগাঁর পোরশায় সড়কে ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের মূল হোতাসহ চার...

বগুড়ায় ফসলি জমির মাটি কাটার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক এস এম বাকী বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফসলি জমি থেকে মাটি কেটে...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের...

টাঙ্গাইলে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, চিকিৎসা নিচ্ছে আরও ২৩ রোগী

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে সাফা (১৩ মাস) ও ইয়ামিন (৮ মাস) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই দিনের...

দেশে কোনো তেলের সংকট নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয়...

সেনাপ্রধান থেকে প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

২০২১ সালের ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পাঁচ বছর পর...