দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকি

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

পদত্যাগের পর দলটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে দেওয়ান আব্দুর রশিদ নিলুকে।

সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি বলেন, সরকারে দায়িত্ব পালনের কারণে দলীয় কার্যক্রমে পর্যাপ্ত সময় দেওয়া কঠিন হয়ে পড়ছে। এই বাস্তবতা বিবেচনায় তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

গত বছরের ৩ নভেম্বর ঢাকার সাভারে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। ওই সম্মেলনের সমাপনী অধিবেশনে ৫৫ সদস্যের নতুন নির্বাহী কমিটিও ঘোষণা করা হয়।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল হিসেবে গণসংহতি আন্দোলনের প্রতীক ‘মাথাল’ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জোনায়েদ সাকি।

পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে তাকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে তাকে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে রাখা হয়।

দলীয় সূত্র জানায়, নতুন ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দেওয়ান আব্দুর রশিদ নিলু সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন এবং পরবর্তী সিদ্ধান্ত দলীয় ফোরামে নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

ড. ইউনূসের দেশত্যাগে নির্দেশনা দেওয়ার কী আছে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা রিট আবেদনের শুনানিতে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, “ড....

স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হবে: প্রতিমন্ত্রী

চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

নিখুঁত দল কখনো বিশ্বকাপ জেতে না, ব্রাজিলকে নিয়ে আনচেলত্তি

আগামী বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর সেই দল ঘোষণার পরই নিজের ভাবনা ও লক্ষ্য পরিষ্কার করে দিলেন ব্রাজিল কোচ...

ড. ইউনূসের দেশত্যাগে নির্দেশনা দেওয়ার কী আছে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা রিট আবেদনের শুনানিতে...

স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হবে: প্রতিমন্ত্রী

চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে সরকার...

নিখুঁত দল কখনো বিশ্বকাপ জেতে না, ব্রাজিলকে নিয়ে আনচেলত্তি

আগামী বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর সেই দল ঘোষণার পরই নিজের ভাবনা ও...

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ সহজ করতে ‘জনসংযোগ ২৪/৭’ নামের...

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন

নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন...

তফসিলি ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংকের সুদ বেশি কেন: হাইকোর্টের প্রশ্ন

অন্বেষণ ডেস্ক : গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানোর বিষয়ে...