শেরপুরে সেচ নলকূপের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রামে একটি পৈতৃক সেচ নলকূপের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ অবৈধভাবে বিচ্ছিন্ন রাখার অভিযোগ উঠেছে।

এর ফলে সংশ্লিষ্ট কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়ার পাশাপাশি স্থানীয় কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কৃষক মো. মাসুদ রানার বাবা মৃত আনিসুর রহমান ১৯৮৮ সাল থেকে ওই এলাকায় সেচ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। বর্তমানে মাসুদ রানা এটি পরিচালনা করছেন। ২০২১ সালে যাচাই-বাছাই শেষে তাকে লাইসেন্স প্রদান করা হলেও ২০২৩ সালে তা একবার বাতিল হয়।

পরবর্তীতে আপিলের মাধ্যমে লাইসেন্স পুনর্বহাল হলে পল্লী বিদ্যুৎ সমিতি সংযোগ চালু করে। কিন্তু ২০২৫ সালের ২০ অক্টোবর মিটারে ত্রুটি দেখা দিলে নতুন মিটারের জন্য টাকা জমা দিয়েও আর সংযোগ পাননি তিনি। পরে তিনি জানতে পারেন, ১৯ আগস্ট তার লাইসেন্স পুনরায় বাতিল করা হয়েছে, যার কোনো পূর্ব নোটিশ তাকে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সংযোগ পুনঃস্থাপনের নির্দেশ দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি

এ বিষয়ে উপজেলা বিএডিসি (সেচ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, “বরেন্দ্র কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই লাইসেন্সটি বাতিল করা হয়েছে।”

অন্যদিকে, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম উৎপল মন্ডল জানান, সেচ কমিটির পক্ষ থেকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত আসায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রদান করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু জানান, পূর্বের সেচ কমিটির সিদ্ধান্তে লাইসেন্স বাতিল হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে বর্তমান অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি পুনরায় খতিয়ে দেখা হবে।

এই পুরো ঘটনা ও প্রশাসনিক জটিলতার প্রতিবাদে এবং দ্রুত বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স পুনর্বহালের দাবিতে রবিবার (৩ মে) দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী মো. মাসুদ রানা। সেখানে তিনি এই পরিস্থিতির সুষ্ঠু সমাধান ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

জনপ্রিয়

অপরাধ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পরই তিনি এ পদ...

শিশু ধর্ষণ মামলায় এনসিপি নেতার বাবা কারাগারে

ভোলার চরফ্যাশনে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জুর বাবা।পুলিশ...

পল্টি দেওয়ার অভ্যাস নেই: সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পক্ষপাতী নন। ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় হলে আগের দলেই...

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ...

শিশু ধর্ষণ মামলায় এনসিপি নেতার বাবা কারাগারে

ভোলার চরফ্যাশনে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয়...

পল্টি দেওয়ার অভ্যাস নেই: সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পক্ষপাতী নন।...

দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী

রাজধানীতে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের যেকোনো প্রান্তে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখলো পাকিস্তান দল

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অবশেষে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান...

গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হলে জনগণ রক্ত দিয়ে সরিয়ে দেয়: মঈন খান

গণতন্ত্র থেকে বিচ্যুত হলে জনগণ শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে...