একনেকে পদ্মা ব্যারাজসহ ৯ প্রকল্পের অনুমোদন

`); win.document.close(); }

বিশেষ সংবাদ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা ব্যারাজ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একই সভায় মোট ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা।

বুধবার (১৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন রয়েছে প্রায় ৩৬ হাজার ৪৯১ কোটি টাকা। এছাড়া সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে প্রায় ২০৫ কোটি টাকা।

সভা সূত্রে জানা গেছে, অনুমোদিত ৯টি প্রকল্পের মধ্যে তিনটি নতুন প্রকল্প রয়েছে। পাঁচটি প্রকল্প সংশোধন করা হয়েছে এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে

এদিনের সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন, জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উন্নয়ন এবং হাই-টেক সিটি-২ এর অবকাঠামো নির্মাণ।

এছাড়া সরকারি শিশু পরিবার ও ছোটমনি নিবাস পুনর্নির্মাণ, সাভার সেনানিবাসে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্প এবং ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের পাইপলাইন নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও দুটি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ জিলা স্কুলের অবকাঠামো উন্নয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ

চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভার থেকে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আকবর শাহ থানা...

শ্রীমঙ্গলে রান্নাঘরের গর্তে মিলল বিষধর কোবরা, আতঙ্কে পরিবারের সদস্যরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার করা হয়েছে প্রাণঘাতী বিষধর কোবরা সাপ। হঠাৎ সাপটির দেখা মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যদের মধ্যে।মঙ্গলবার...

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।বুধবার (১৩ মে)...

চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ

চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভার থেকে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ...

শ্রীমঙ্গলে রান্নাঘরের গর্তে মিলল বিষধর কোবরা, আতঙ্কে পরিবারের সদস্যরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার করা হয়েছে প্রাণঘাতী বিষধর কোবরা সাপ। হঠাৎ সাপটির দেখা মেলায়...

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। মৃত্যুকালে তার...

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ। পাকিস্তানকে ১০৪ রানের ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে তাদের বিপক্ষে প্রথম টেস্ট জয় তুলে নিল...

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন পাটোয়ারী

বাংলাদেশ–ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং জমি হস্তান্তর সংক্রান্ত...

বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: বঙ্গবীর কাদের সিদ্দিকী

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তবে তা...