সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’_এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে বগুড়ার বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান বলেন, “মেট্রোলজি হলো ওজন ও পরিমাপ সংক্রান্ত বিজ্ঞান। নির্ভুল নীতিনির্ধারণের জন্য সঠিক পরিসংখ্যান ও পরিমাপ অপরিহার্য। বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক পরিমাপ নিশ্চিত করা এখন সময়ের দাবি।” তিনি বিএসটিআই-এর সকল সেবা দ্রুত অটোমেশনের আওতায় আনার আহ্বান জানান

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান জনাব মোঃ জহুরুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: মেজবাউল করিম। তিনি পরিমাপের ক্ষেত্রে আন্তর্জাতিক মেট্রিক পদ্ধতি কঠোরভাবে অনুসরণের ওপর জোর দেন।

বগুড়ার সিভিল সার্জন ডা. মোঃ খুরশীদ আলম তার বক্তব্যে বলেন, “মেডিক্যাল ইক্যুইপমেন্টের সঠিক ক্যালিব্রেশন না থাকার কারণে অনেক সময় সঠিক রোগ নির্ণয় ব্যাহত হয়। এ বিষয়ে আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন।”

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব রায়হান উদ্দিন মোরাদ বলেন, ইন্ডাস্ট্রিয়াল ও ফার্মাসিউটিক্যাল সেক্টরে পরিমাপের গুরুত্ব অপরিসীম। জনসচেতনতা বৃদ্ধি ছাড়া শুধু আইন দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ সম্ভব নয়।

সভাপতির বক্তব্যে বিএসটিআই কর্মকর্তা মোঃ জহুরুল হক জানান, বিএসটিআই নিয়মিত সার্ভিল্যান্স ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বাজারে সঠিক মান ও ওজনের পণ্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি জনগণকে বিএসটিআই লোগোযুক্ত মানসম্মত পণ্য ব্যবহারের পরামর্শ দেন।

সভায় বিএসটিআই-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজ দুপুরে বিএসটিআই-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। জেলার ৭৭টি কেন্দ্রে মোট ৩৭...

গ্রামীণ ডানোনের দইয়ে ক্ষতিকর কেমিক্যাল, দুধে এন্টিবায়োটিক!

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দইয়ে ক্ষতিকর রাসায়নিকের তথ্য গোপন এবং কাঁচামাল...

১৯ দিন পর ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি জেলের মরদেহ

অন্বেষণ ডেস্ক : ভারতে উদ্ধার হওয়া এক বাংলাদেশি জেলের মরদেহ দীর্ঘ ১৯ দিন পর দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফেরত আনা হয়েছে। বুধবার (২০...

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন...

গ্রামীণ ডানোনের দইয়ে ক্ষতিকর কেমিক্যাল, দুধে এন্টিবায়োটিক!

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দইয়ে...

১৯ দিন পর ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি জেলের মরদেহ

অন্বেষণ ডেস্ক : ভারতে উদ্ধার হওয়া এক বাংলাদেশি জেলের মরদেহ দীর্ঘ ১৯ দিন পর দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে...

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি সপ্তাহে গ্রাহকদের হাতে পৌঁছাতে যাচ্ছে বহুল আলোচিত ট্রাম্প মোবাইল। বুধবার...

নিখোঁজের ২৪ দিন পর কলাবাগান থানার এসআই উদ্ধার

রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে...

প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদণ্ড

ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ...