মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

স্বামীর টানে বাংলাদেশে ভারতীয় তরুণী

বিশেষ সংবাদ

স্বামীর টানে বাংলাদেশে এসেছেন ভারতীয় তরুণী। পঞ্চগড়ে স্বামীর বাড়িতে এসে স্বামীকে না পেয়ে বুকভরা কষ্ট নিয়ে ফিরে গিয়েছিলেন তরুণী রিয়া বালা। কিন্তু ফিরে যাওয়ার ৪ দিনের মাথায় সেই স্বামীর টানে আবারও বাংলাদেশে ছুটে এসেছেন ভারতীয় এই তরুণী। এবার তাকে বরণ করে নিয়েছে স্বামীর পরিবারের লোকজন।

পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী ইমিগ্রেশন ব্যবহার করে বুধবার (৬ ডিসেম্বর) বাংলাদেশের তেঁতুলিয়ায় প্রবেশ করেন ভারতীয় তরুনী রিয়া বালা। সেখানে ইমিগ্রেশন শেষ করে তার স্বামীর পরিবারের লোকজন আসার অপেক্ষা করছিলেন।

ভারতীয় এ তরুণী আসার খবরে ইমিগ্রেশনে গিয়ে উপস্থিত হয়েছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ফজলে রাব্বি ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী। উপস্থিত হন ভারতীয় তরুণী রিয়া বালার শ্বশুর শ্রী নিখিল চন্দ্র রায়। পরে প্রশাসনের উপস্থিতিতে স্বামীর গৃহে ফিরে যান রিয়া বালা।

ভারতীয় তরুণী রিয়া বালা বলেন , সামাজিক যোগাযোগ মাধ্যম ইমু’র মাধ্যমে তার সম্পর্ক হয় বাংলাদেশি তরুণ পঞ্চগড়ের তেঁতুলিয়ার দেবনগর ইউনিয়নের বিটু রায়ের সঙ্গে। তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। চলতি বছরের (২১ সেপ্টেম্বর) ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার শিকারপুর এলাকায় পিসির বাড়িতে ভারতীয় তরুনী রিয়া বালাকে বিয়ে করেন বিটু রায়।

বিয়ের পর ১ মাস ভাড়া বাড়িতে থাকেন তারা। তারপর বিটু বংলাদেশে ফিরে আসেন তারপর স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বিটু রায়। এমনকি বিয়ের বিষয়টিও অস্বীকার করেন। স্বামী বিটু রায়ের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকায় রিয়া বালা পাসপোর্ট-ভিসা করে গত মাস (২৯ নভেম্বর) ফুলবাড়ি-বাংলাবান্ধা ইমিপ্রেশন হয়ে বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগরের শিবচন্ডীতে স্বামীর বাড়িতে চলে আসেন তিনি।

এদিকে, রিায়া বালার আসার খবর পেয়েই বাড়ি থেকে পালিয়ে যান স্বামী বিটু রায়। ৩ দিন শ্বশুর বাড়িতে থাকার পর স্বামীকে না পেয়ে নিরাপত্তার শঙ্কায় ভোগেন তিনি। পরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো: সোলেমান আলীর মাধ্যমে ঘটনাটি (ইউএনও) কে জানালে সেখান থেকে উদ্ধার করে থানায় নিরাপত্তা দিয়ে পরের দিন দেশে পাঠিয়ে দেয় বাংলাদেশ প্রশাসন।

ভারতের বর্ধমান জেলার অম্বিকা কালনা এলাকার শ্যামল কান্তি বালার মেয়ে রিয়া বালা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও...

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে...

শেরপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা...