অন্বেষণ ডেস্ক :

ফেনীর দাগনভূঞায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ফেনীর দাগনভূঞায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। ফেনীর দাগনভূঞা উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: পেয়ার আহম্মদকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে মশাল মিছিল শেষে বাড়ি ফেরার পথে উপজেলার বেকের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে হরতাল সমর্থনে ফেনী থেকে মাইজদীগামী মহাসড়কে মশাল মিছিল বের করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা। মিছিল শেষে বাড়ি ফেরার পথে উপজেলার বেকের বাজার এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা যুবদল মো: পেয়ার আহম্মদকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্তভাবে জখম করে।

সে সময় আহতের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। তাকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠায়।

ফেনীর দাগনভূঞায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টার বিষয়ে বিএনপির সহ-সভাপতি মো: শাহীন আকবর বলেন, আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা যুবদল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্তভাবে জখম করে। আহতের মাথায় বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল হাসিম বলেন, এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনাটির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ। পাকিস্তানকে ১০৪ রানের ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে তাদের বিপক্ষে প্রথম টেস্ট জয় তুলে নিল টাইগাররা। ম্যাচের শেষ বিকেলে নাহিদ রানার...

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন পাটোয়ারী

বাংলাদেশ–ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং জমি হস্তান্তর সংক্রান্ত সাম্প্রতিক উদ্যোগকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন,...

বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: বঙ্গবীর কাদের সিদ্দিকী

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তবে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে এমন মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের...

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ। পাকিস্তানকে ১০৪ রানের ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে তাদের বিপক্ষে প্রথম টেস্ট জয় তুলে নিল...

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন পাটোয়ারী

বাংলাদেশ–ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং জমি হস্তান্তর সংক্রান্ত সাম্প্রতিক উদ্যোগকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির...

বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: বঙ্গবীর কাদের সিদ্দিকী

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তবে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে এমন মন্তব্য করেছেন...

‘আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ’: স্পিকার

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মাণাধীন জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র ও আন্দোলনের ইতিহাস জানাবে বলে মন্তব্য করেছেন জাতীয়...

বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন...