অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

ক্রিকেটার আর্শদীপের প্রেমের গুঞ্জন, কে এই অভিনেত্রী সামরিন?

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

ক্রিকেটারদের সঙ্গে বলিউড তারকাদের সম্পর্ক নতুন কিছু নয়। মনসুর আলি খান পতৌদি থেকে শুরু করে বিরাট কোহলি, ক্রিকেট ও বলিউডের এই সম্পর্কের ইতিহাস বেশ পুরোনো। কখনও সেই সম্পর্ক গড়িয়েছে বিয়েতে, আবার কখনও ভেঙেও গেছে মাঝপথে। এবার আলোচনায় ভারতীয় পেসার আর্শদীপ সিং ও মডেল-অভিনেত্রী সামরিন কৌর।

ভারতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে রয়েছেন আর্শদীপ। একইসঙ্গে আইপিএলে পাঞ্জাব কিংস–এর হয়ে তার পারফরম্যান্সও নজর কাড়ছে। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও এখন আলোচনায় উঠে এসেছেন এই পেসার। সামাজিক মাধ্যমে অভিনেত্রী সামরিন কৌরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ঘুরছে ভক্তদের মধ্যে।

Sponsored Link

অন্যদিকে সামরিন কৌর অভিনয় ও মডেলিং ক্যারিয়ারের মাধ্যমে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন। পুনের Symbiosis College of Arts and Commerce থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। ২০১৮ সালে মিস ইন্ডিয়া ২০১৮ প্রতিযোগিতার ফাইনালিস্ট হয়ে জাতীয়ভাবে প্রথম আলোচনায় আসেন সামরিন। ওই প্রতিযোগিতায় তিনি জম্মু ও কাশ্মীরের প্রতিনিধিত্ব করেছিলেন

মডেলিংয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন সামরিন। বিশেষ করে জুবিন নটিয়াল–এর সঙ্গে ‘তুজে ভুলনা তো চাহা’ এবং গায়ক-র‍্যাপার বাদশাহ–এর ‘বাওলা’ গান তাকে জনপ্রিয়তা এনে দেয়। অভিনয়েও কাজ করেছেন তিনি। ZEE5–এর লিগ্যাল থ্রিলার ‘নেইল পলিশ’ এবং কবির খান পরিচালিত স্পোর্টস ড্রামা ‘৮৩’–এ অভিনয় করেছেন, যেখানে প্রধান চরিত্রে ছিলেন রণবীর সিং।

Sponsored Link

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত থেকেই শুরু হয়েছে এই সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি স্ন্যাপচ্যাটে একটি ছবি শেয়ার করেন আর্শদীপ সিং। সেখানে তাকে এক রহস্যময় নারীর হাত ধরে থাকতে দেখা যায়। পরে নেটিজেনদের দাবি, ওই নারীর হাতের ট্যাটু ও নখের নকশা সামরিন কৌরের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টের সঙ্গে মিলে যায়। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা আরও বাড়তে থাকে।

এ ছাড়া আইপিএলের কয়েকটি ম্যাচে সামরিন কৌরকে গ্যালারিতে দেখা গেছে বলেও সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে। বিশেষ করে মহারাজা যাদবিন্দ্র সিং স্টেডিয়াম এবং ওয়াংখেড়ে স্টেডিয়াম–এর ভিআইপি গ্যালারিতে তাকে আর্শদীপকে সমর্থন করতে দেখা গেছে বলে দাবি করছেন নেটিজেনরা।

Sponsored Link

তবে এখন পর্যন্ত আর্শদীপ সিং বা সামরিন কৌর, কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে গুঞ্জন থাকলেও বিষয়টি নিয়ে কৌতূহল আরও বাড়ছে ভক্তদের মধ্যে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link